1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

এক নজরে বিশ্ব সংবাদ: ৬ জুন ২০২৫

  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১০৮ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:

ঈদের সময় কোন দেশে কত পশু কোরবানি হয়?
ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব। প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে বিশ্বের মুসলিমপ্রধান দেশগুলোতে লাখ লাখ পশু কোরবানি হয়। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এটি অনেক দেশের কৃষি ও পশুপালন খাতে উল্লেখযোগ্য অর্থনৈতিক গতি আনে। তবে কোন দেশে কত পশু কোরবানি হয়—এ নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে।

খাবার নেই, পেটে ক্ষুধা নিয়েই ঈদের নামাজ পড়লো গাজাবাসী
চলমান ইসরায়েলি আগ্রাসন, চরম খাদ্য সংকট ও ধ্বংসস্তূপের মধ্যেই শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদযাপন করছে গাজাবাসী। ধ্বংসপ্রাপ্ত মসজিদ ও বাড়িঘরের বাইরে খোলা আকাশের নিচেই নামাজ আদায় করেছেন তারা।

ঈদুল আজহায়ও গাজায় ইসরায়েলি হামলা
মধ্য প্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের চালানো ধ্বংসযজ্ঞের কারণে ঈদের কোনো আমেজই নেই অবরুদ্ধ গাজা উপত্যকায়। তাছাড়া এমন দিনেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা।

ঈদের বেচাকেনায় ভাটা/ বাংলাদেশিদের অভাবে ধুঁকছে কলকাতা নিউমার্কেট
বাংলাদেশি পর্যটকের অভাবে ঈদুল আজহার কেনাকাটায় ভাটা পড়েছে কলকাতার নিউমার্কেট চত্বরে। এই এলাকার ব্যবসায়ীরা সাধারণত বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করেন। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার আবহে বর্তমানে বাংলাদেশি পর্যটক কম আসছেন। যারা আসছেন, তারা চিকিৎসার জন্যই আসছেন। তবে তাদের সংখ্যাও একদম কম। ফলে এবারের ঈদুল আজহায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন নিউমার্কেটের চত্বরের ব্যবসায়ীরা।

পেট্রাপোল স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকবে বাণিজ্য
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে ভারতের পেট্রাপোল স্থলবন্দর। অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত এই বন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি হবে না।

চীনে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, মুসলিমদের নানা আয়োজন
চীনে বিপুল উৎসাহ-উদ্দীপনায় শুক্রবার (৬ জুন) উদযাপিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা। কয়েক কোটি চীনা এবং বিদেশি মুসলিম আনন্দের সঙ্গে দিনটি উদযাপন করছেন।

মিয়ানমারে সাবেক জেনারেল হত্যা, ৬ বছরের শিশুসহ গ্রেফতার ১৬
মিয়ানমারের সেনাবাহিনী সাবেক এক সামরিক কর্মকর্তা ও কূটনীতিক হত্যার ঘটনায় ছয় বছর বয়সী এক শিশুকে ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর অংশ হিসেবে গ্রেফতার করেছে। শুক্রবার (৬ জুন) দেশটির সেনানিয়ন্ত্রিত পত্রিকা ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ এ খবর জানিয়েছে।

ভারতের কর্মকাণ্ডে পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ছে: বিলাওয়াল ভুট্টো
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি সতর্ক করে বলেন, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে উত্তেজনার সময় ভারতের পারমাণবিক সক্ষমতাসম্পন্ন সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ভবিষ্যতের সংঘাতে আরও বড় ঝুঁকি তৈরি করেছে।

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া, নিহত ৪
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

২০২৭ সাল থেকে বাড়বে কয়লার দাম
চার বছরের সর্বনিম্ন অবস্থান থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে কয়লার দাম এবং ২০২৭ সাল থেকে এর দাম উল্লেখযোগ্যভাবে বাড়বে। এশিয়ায় বাড়তে থাকা চাহিদা ও নতুন সরবরাহের ঘাটতির কারণে এমনটি ঘটবে। চলতি সপ্তাহে জাকার্তায় বিশ্লেষকরা এই পূর্বাভাস দিয়েছেন।

ট্রাম্প-ইলন মাস্কের দ্বন্দ্ব প্রকাশ্যে, একে অপরের বিরুদ্ধে হুমকি
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনকুবের ইলন মাস্কের কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন। অন্যদিকে মাস্ক পাল্টা জবাবে ট্রাম্পকে অভিশংসনের আহ্বান জানান। এক সময়ে ঘনিষ্ট সম্পর্ক থাকলেও এখন প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন মার্কিন এই দুই প্রভাবশালী ব্যক্তি। এর আগে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরে যান মাস্ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews