1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ৭ জুন ২০২৫

  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১০৭ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:

লেবাননে আরও হামলার হুঁশিয়ারি ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হিজবুল্লাহ যদি নিরস্ত্র না হয় তাহলে ইসরায়েল লেবাননে বোমাবর্ষণ অব্যাহত রাখবে।

মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে যা বললো ইরান

যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে ইরান। সম্প্রতি ইরানসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ১১টি দেশের নাগরিকদের ওপর ব্যাপক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তেহরান মার্কিন এই সিদ্ধান্তকে বর্ণবাদী মানসিকতার প্রতিফলন হিসেবে বর্ণনা করেছে।

হজে এবার তাপজনিত অসুস্থতা কমেছে ৯০ শতাংশ

চলতি হজ মৌসুমে তাপজনিত অসুস্থতার হার গত বছরের তুলনায় ৯০ শতাংশ কম বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্যভিত্তিক জনস্বাস্থ্য উদ্যোগ ও বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের ফল বলে জানানো হয়েছে।

যে কারণে করাচিতে ৬ দিনে ৩২ ভূমিকম্প

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে ১ থেকে ৬ জুন পর্যন্ত ৩২টি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধান আবহাওয়াবিদ আমির হায়দার লাঘারি। সাম্প্রতিক দিনগুলোতে শহরের বাসিন্দারা অস্বাভাবিক হারে ছোট ছোট ভূমিকম্প অনুভব করছেন।

হজে গিয়ে সন্তান জন্ম দিলেন নারী

চলতি বছরের হজে অংশ নেওয়া এক তোগোলিজ নারী পবিত্র আরাফাতে এক সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে, যা এই হজ মৌসুমে প্রথম ঘটনা। মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

ড্রাগন ক্যাপসুল বন্ধে মাস্কের হুমকি, সংকটের শঙ্কায় নাসা

যুক্তরাষ্টের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার হোয়াইট হাউজে ফেরায় মার্কিনিদের তো বটেই বিশ্ববাসীরও নজর কেড়েছিল ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বন্ধুত্ব। তবে সম্প্রতি এ সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। কিছুদিনের আগেরও ঘনিষ্ঠ এই দুই মিত্র এবার সামাজিক যোগাযোগমাধ্যমে জড়িয়ে পড়েছেন বাক-বিতণ্ডায়।

স্থায়ী বসবাসের নিয়ম কঠোর করছে ফিনল্যান্ড

ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্সি, পিএ) অনুমতি পাওয়ার শর্ত কঠোর করতে উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। গত বৃহস্পতিবার (৫ জুন) এ পরিকল্পনার কথা জানিয়েছে ফিনিশ সরকার।

ইউক্রেনে ব্যাপক বিমান হামলা চালালো রাশিয়া, নিহত ৬

রাশিয়ার বিমানঘাঁটিতে কিয়েভের শক্তিশালী হামলার কয়েক দিনের মাথায় ইউক্রেনজুড়ে বড় ধরনের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (৬ জুন) ভোররাতে চালানো এই হামলায় অন্তত ছয়জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

পাকিস্তানের ‘নেতৃত্ব খুবই শক্তিশালী’: ট্রাম্প

ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৫ জুন) হোয়াইট হাউজে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প এই মন্তব্য করেন।

গাজায় ঈদের দিন ইসরায়েলি হামলায় নিহত ৪২, বন্ধ খাদ্য বিতরণ

গাজায় ঈদুল আজহার দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি, খাদ্য বিতরণ কার্যক্রমও বন্ধ রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews