1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

‘অপারেশন রাইজিং লায়ন’ নামে ইসরায়েল যে অভিযানে ইরানের স্বশস্ত্র বাহিনীর প্রধান বাঘেরিসহ নিহত ৬

  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৩৩ Time View

‘অপারেশন রাইজিং লায়ন’ নামে ইসরায়েল যে অভিযান চালিয়েছে, সেটির উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি প্রতিহত করা। এই অভিযানে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বিবিসি যাদের নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে, তারা হলেন— ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি; ইসলামিক রেভল্যুশনারি গার্ডস-এর প্রধান হোসেইন সালামি; খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার গোলাম আলী রাশিদ; পারমাণবিক বিজ্ঞানী ও ইরানের পরমাণু শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেইদুন আব্বাসি; আরেক পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচি যিনি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত ছিলেন।

ইরানি প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী শামখানি গুরুতরভাবে আহত হয়েছেন।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় অন্তত দুটি ধাপে এই হামলা হয়েছে। ৬টি স্থানে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর মধ্যে ইরানের রাজধানী তেহরান ও আশপাশের সামরিক স্থাপনাগুলো; তেহরানের দক্ষিণে নাতাঞ্জ শহর, যেখানে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অবস্থিত; তেহরানের উত্তর-পশ্চিমে তাবরিজ শহর, যেখানে একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র ও দুটি সামরিক ঘাঁটি রয়েছে; তেহরানের দক্ষিণে ইসফাহান শহর; তেহরানের দক্ষিণ-পশ্চিমে আরাক শহর এবং তেহরানের পশ্চিমে কেরমানশাহ শহর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews