1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় ব্যক্তিগতভাবে অনুমোদন দিয়েছেন

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১০৭ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় ব্যক্তিগতভাবে অনুমোদন দিলেও এখনো চূড়ান্ত নির্দেশ দেননি। হোয়াইট হাউস-ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছুটা অপেক্ষা করতে চান—তেহরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কার্যক্রম ত্যাগ করে কি না, সেটাই তিনি আগে দেখতে চান।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি এটা করতেও পারি, নাও করতে পারি। আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, হয়তো তারও কম সময়ের মধ্যে সিদ্ধান্ত আসবে।’

বিশ্লেষকদের ধারণা, ইরানের সুসজ্জিত পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে ফোর্ডো সমৃদ্ধকরণ কেন্দ্র হতে পারে সম্ভাব্য লক্ষ্যবস্তু। পাহাড়ের নিচে অবস্থিত এ স্থাপনাটি এতটাই সুরক্ষিত যে, সাধারণ বোমা দিয়ে এর ক্ষতি করা কঠিন—এটি ধ্বংস করতে বিশেষ ‘বাঙ্কারবাস্টার’ বোমার প্রয়োজন হবে।

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা কখনোই আত্মসমর্পণ করব না। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক আগ্রাসনের ফল হবে ভয়াবহ ও অপূরণীয়।

এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। একটি তৃতীয় ইউএস নেভি ডেস্ট্রয়ার পূর্ব ভূমধ্যসাগরে প্রবেশ করেছে এবং একটি দ্বিতীয় বিমানবাহী রণতরী আরব সাগরের দিকে অগ্রসর হচ্ছে। যদিও পেন্টাগন জানিয়েছে, এই প্রস্তুতি প্রতিরক্ষামূলক, তবে ইসরায়েলের পাশে সরাসরি যুক্তরাষ্ট্র যুক্ত হলে এগুলো তাৎক্ষণিকভাবে কাজে লাগানো যাবে।

চলমান সংঘাতে প্রাণহানির চিত্র

ইসরায়েল-ইরান চলমান পাল্টাপাল্টি হামলায় ইরানে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৫০ ছাড়িয়েছে বলে এক মানবাধিকার সংগঠন জানিয়েছে। ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে।

আরও যা জানা গেল

  • মার্কিন সিনেটর টেড ক্রুজ বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ‘বাঙ্কারবাস্টার’ হামলা চালাতে পারে, তবে স্থলযুদ্ধে অংশ নেবে না।
  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসে ধাপে ধাপে এগোচ্ছে ইসরায়েল।
  • ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ইরানের একটি সামরিক ঘাঁটিতে থাকা ইরানের ৮টি আক্রমণাত্মক হেলিকপ্টার এবং ৪০টি ক্ষেপণাস্ত্র অবকাঠামো ধ্বংস করেছে।
  • মার্কিন দূতাবাস জানিয়েছে, ইসরায়েল ছেড়ে যেতে চাওয়া মার্কিন নাগরিকদের জন্য বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews