1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

তেহরানের ওপর আরও তীব্র বিমান হামলা চালিয়ে সরকার ব্যবস্থাকে ‘অস্থিতিশীল’ করার নির্দেশ দিয়েছেন ইসরায়েল

  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৯৭ Time View
ইরানের রাজধানী তেহরানের ওপর আরও তীব্র বিমান হামলা চালিয়ে দেশটির সরকার ব্যবস্থাকে ‘অস্থিতিশীল’ করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
আজ শুক্রবার সকালে তিনি ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জমির ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন।
কাৎজ বলেন, আমরা তেহরানে শাসকগোষ্ঠীর সব প্রতীক ও দমনমূলক ব্যবস্থাকে লক্ষ্যবস্তু বানাবো। বসিজ বাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) থাকবে নিশানায়।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো তেহরান থেকে জনগণকে সরিয়ে নেওয়া নিশ্চিত করা। যাতে সরকারের ভিত নড়ে যায় এবং হামলার ভয় বাড়ে। এর মাধ্যমে ইসরায়েলের অভ্যন্তরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়া হবে। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি ঠেকাতে তাদের বিজ্ঞানী ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানান, সামরিক অভিযানের ‘সব লক্ষ্য’ অর্জিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।
সূত্র: টাইমস অব ইসরায়েল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews