1. admin@thedailypadma.com : admin :
আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ইসলাম - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ইসলাম

  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৯৬ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা গুলি ও হামলা করেছিল, তাদের বিচার নিশ্চিত করবো। এই বাংলার মাটিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এবং পুলিশ বাহিনীর সদস্যরা আমাদের ভাই-বোনদের গুলি করে হত্যা করেছে, তাদের বিচার একদিন হবেই। আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন।”

শনিবার (৫ জুলাই) সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে ‘জুলাই অভ্যুত্থান’-এ শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই আন্দোলনের বিচার হয়তো দীর্ঘপ্রক্রিয়া, কিন্তু এর সূচনা করতে হবে। বিচারকে দৃশ্যমান করতে হবে এবং একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে। শুধু বিচার নয়, শহীদ এবং আহত পরিবারের সদস্যদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে।”

তিনি বলেন, “এই দায় শুধু বর্তমান সরকারের নয়, ভবিষ্যতে বাংলাদেশে যে সরকারই আসুক, তাদের সবাইকে এই দায় নিতে হবে। এজন্যই আমরা ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’-এর কথা বলছি। এর মাধ্যমেই দেশের প্রকৃত সংস্কার নিশ্চিত করা সম্ভব।”

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এটি পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলাতেই বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews