1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস জোগাবে: প্রধান উপদেষ্টা

  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২১ Time View

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস জোগাবে।”

শনিবার (৫ জুলাই) আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “এই দিনে আমরা রাসুল (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালায় শাহাদতবরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

তিনি বলেন, “ইসলাম সত্য, ন্যায় ও শান্তির ধর্ম। হিজরি ৬১ সনের ১০ মহরম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ইমাম হোসেন (রা.) ও তার সঙ্গীরা কারবালায় শহীদ হন। এই আত্মত্যাগ মানব ইতিহাসে চিরকাল উদাহরণ হয়ে থাকবে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “পবিত্র আশুরা কেবল বিয়োগাত্মক নয়, এটি ইসলামের ইতিহাসে এক ফজিলতপূর্ণ দিন। পৃথিবী সৃষ্টিসহ অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা এদিনে সংঘটিত হয়েছে। হাদিসে রাসুল (সা.) আশুরায় দুটি রোজার গুরুত্ব দিয়েছেন।”

তিনি সমাজে সাম্য, ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা আশুরার শিক্ষা ধারণ করে নেক আমলে উদ্বুদ্ধ হই এবং মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অগ্রগতি কামনা করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews