1. admin@thedailypadma.com : admin :
নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বাজারে আসছে তিন ধরণের নতুন ব্যাংক নোট ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজে ডাক্তার ও শিক্ষার্থীদের মানববন্ধন ‘ফরিদপুর মা-মেয়ে হত্যা’ বিয়ের চাপ ও পরকীয়ার জেরে জাহানারা-সামিয়াকে হত্যা করে মাটি চাপা দেয় উজ্জল দেশে কমবে বৃষ্টিপাত, অব্যাহত থাকবে তাপপ্রবাহ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অপারেশন স্লেজহ্যামার: আগামী সপ্তাহের মধ্যেই ইসলামিক রিপাবলিক ইরান নতুন করে হামলার মুখে পড়তে পারে এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ মে ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৯৯ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে তীব্র উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

একই সঙ্গে তারা বলেছেন, ‘জাতীয় নেতাদের প্রতি এ ধরনের অরুচিকর, অসংলগ্ন, লাগামহীন মন্তব্যের বিপরীতে ছাত্র-জনতা যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে, এর জন্য শুধুমাত্র এনসিপি নেতারাই দায়ী থাকবেন।’

শনিবার (১৯ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদল এ নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নব্য এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে গিয়ে কক্সবাজারের মাটি ও মানুষের জননন্দিত নেতা সালাহউদ্দিন আহমদ সম্পর্কে তীব্র উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করেছেন।

এই নেতা প্রায়শই দেশের সম্মানিত জাতীয় নেতাদের বিষয়ে চরম অশ্রদ্ধাপূর্ণ, রাজনৈতিক শিষ্টাচারবিরোধী অসংলগ্ন বক্তব্য দিয়ে থাকেন। তার আচরণগত ও বক্তব্যের অসংলগ্নতার কারণে অনেকেই তার সুস্থতা ও স্বাভাবিকতার বিষয়ে সন্দিহান। রাজনীতিতে ঘৃণার বিষবাষ্প ছড়িয়ে দেওয়া এ ধরনের নেতারা দেশের সুস্থ, স্বাভাবিক ও উন্নত রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ করছি, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক ও সুস্থ ধারার রাজনীতি করার পরিবর্তে নয়া রাজনৈতিক বন্দোবস্তের বুলি আওড়ানো কিছু নব্য নেতারা দেশের নানা প্রান্তে গিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের প্রতি বিষোদগারকেই নিজেদের রাজনীতির একমাত্র এজেন্ডা সাব্যস্ত করেছেন।

আমরা মনে করি এ ধরনের নিম্নমানের মানসিকতা রাজনৈতিক দেউলিয়াত্বের নামান্তর। অভ্যুত্থানোত্তর বাংলাদেশে গণমানুষের যে সুস্থ ও সুন্দর রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা, এ ধরনের বিষোদগার ও বাগাড়ম্বর সর্বস্ব বক্তব্য সেই জনপ্রত্যাশাকে ব্যর্থ করে দিচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews