1. admin@thedailypadma.com : admin :
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫৯৭ Time View

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দলের আমির ডা. শফিকুর রহমান। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি বক্তব্য শেষ করেন এবং পরে হাসপাতালে ভর্তি হন।

তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তাকে দেখতে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এরপর সরাসরি জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর মাননীয় প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এ সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমীন।”

ডা. শফিকুর রহমানের এই আবেগঘন বার্তা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে। তার পোস্টে ৭৫ হাজারের বেশি রিঅ্যাক্ট, প্রায় সাত হাজার কমেন্ট এবং ৭০০-এর বেশি শেয়ার হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews