1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদের উদ্যোগে বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূর করার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাদিকে নিয়ে সিইসির মন্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫ প্রকাশ ১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন : তারেক রহমান তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস হাদিকে বহনকারী বিমানটি বিমানবন্দর ছেড়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি হাদির বিদেশে চিকিৎসায় যত অর্থ প্রয়োজন, তা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মিজাফ বিজয় উৎসব-২০২৫ এ গুণীজন সম্মাননা পেলেন আরিফুজ্জামান অপু

ফরিদপুরে প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদের উদ্যোগে বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূর করার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৭০ Time View

মেহেদি হাসান রাসেল; ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।


আজ বুধবার সকাল ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‌ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্টারগার্ডেন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে ‌ উক্ত মানববন্ধন, ও ‌ স্মারকলিপি ‌ অনুষ্ঠিত হয়।


সংগঠনের সভাপতি শেখ সাইফুল ইসলাম অহিদের সভাপতিত্বে ‌ এবং সাধারণ সম্পাদক অপরেশ রায় অপুর সঞ্চালনায় ‌ অনুষ্ঠানের শুরুতেই ‌ মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষার্থীদের ‌ রুহের মাগফেরাত কামনায় ‌ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। ‌ মোনাজাত পরিচালনা করেন ‌ মওলানা আবু বকর ‌। এরপর মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায় ‌ বক্তব্য রাখেন ‌ সংগঠনের সহ-সভাপতি ‌ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মোল্লা ‌ প্রমূখ। ‌


এ সময়ে ‌ বক্তারা বলেন ‌ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‌ও‌
কিন্ডারগার্টেন স্কুল গুলোর ‌ শিক্ষার্থীদের ‌ বৃত্তি পরীক্ষার সুযোগ দেবার জন্য সরকারের নিকট দাবি জানান ‌।
বক্তারা বলেন শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃত্তি পরীক্ষা চালু থাকবে অন্যদিকে ‌ বেসরকারি বিদ্যালয় ‌‌ এবং কিন্টার গার্ডেন ‌ বিদ্যালয়ের শিক্ষার্থী ‌ ‌ এ পরীক্ষা থেকে ‌ বঞ্চিত হবে ‌ ‌ এটা মেনে নেয়া যায় না। ‌
অবিলম্বে এই নিয়মের পরিবর্তনের জন্য অন্তর্বর্তী কালীন সরকারের নিকট দাবি জানান ।
এ সময় তারা বলেন ‌ এই নিয়ম পরিবর্তন করা না হলে ‌ কোমলমতি শিক্ষার্থীরা ‌‌ ক্ষতিগ্রস্ত হবে ।
বক্তারা বলেন বাংলাদেশের প্রত্যেকটা শিশুর ‌ শিক্ষার অধিকার আছে। ‌ বৃত্তি পরীক্ষা দেবার অধিকার আছে ‌। অথচ শুধুমাত্র ‌ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‌ শিক্ষার্থীদের ‌ বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা হবে এবং বেসরকারি ‌ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের ‌ এ থেকে বঞ্চিত রাখা হবে কেন? ‌


অনুষ্ঠানের পরবর্তী পর্বে ‌ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ‌। এ সময় ‌ ফরিদপুরের ‌ শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের ‌ শিক্ষক শিক্ষিকা বৃন্দ ‌ উপস্থিত ছিলেন ‌।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews