1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

ফরিদপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২২১ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে ২০২২ ও ২০২৩ সালের কৃতি এসএসসি ও এইচ এসসি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে ।


বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে পারফরম্যান্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এইচ পি ডি পি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা।
ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রফেসর খন্দকার মিজানুর রহমান, উপ পরিচালক মোঃ শওকত মোল্লা , ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব কুমার সাহা সহ অন্যান্য রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় । অনুষ্ঠানে ৩৪ জন কৃতি শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ২৫হাজার টাকা, সনদপত্র , ও ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews