1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাছির গ্রেফতার - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাছির গ্রেফতার

  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৫৮ Time View

ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছিরকে ঢাকার একটি মসজিদ থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে শুক্রবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় আনা হয় এবং শনিবার সকালে আদালতে তোলা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি আসাদুজ্জামান জানান, ‘ঢাকার পল্লবীতে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় জনতার রোষানলে পরেন ওই নেতা। পরে তাকে পুলিশ উদ্ধার করে পল্লবী থানায় নিয়ে যায়। তার আটকের খবর পেয়ে পল্লবী থানা আমরা যোগাযোগ করে তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসি।’

ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক নাজনীন আক্তার জানান, গত ২০২৪ সালের ১০ অক্টোবর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় গোলাম নাছিরকে গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়াও, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগসহ তার বিরুদ্ধে গত ৫ আগস্টের পর কোতোয়ালি থানায় আরও কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে জানা যায়।

গ্রেপ্তার গোলাম মোহাম্মদ নাসির ফরিদপুর জেলার শ্রমিক লীগের সভাপতি ছিলেন। তার বোন মাহমুদা বেগম জেলা মহিলা লীগের সভাপতি।

ফরিদপুর কোট ইন্সপেক্টর নাজনীন খানম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুজাহিদুল ইসলামের দায়ের করা ১৫/১০ নং মামলার অন্যতম আসামি তিনি। ফরিদপুরের জুডিশিয়াল আদালতের বিচারক আসিফ এলাহীর বিশেষ কোর্টে তাকে তোলা হলে আদালত নাসিরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে গোলাম নাছিরকে একটি গাড়ির ভেতরে মারধর করা হচ্ছে। এই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং এ নিয়ে নানা আলোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews