1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
অনিয়ম-কারচুপির অভিযোগে আরও ৪ প্যানেল ও তিন শিক্ষকের ভোট বর্জন - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

অনিয়ম-কারচুপির অভিযোগে আরও ৪ প্যানেল ও তিন শিক্ষকের ভোট বর্জন

  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৫ Time View

অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বয়কট করলো সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল। এর আগে ছাত্রদল সমর্থিত প্যানেল ও তিন শিক্ষক ভোট বর্জন করেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তারা। তারা অভিযোগ তোলেন, পোলিং এজেন্টদের কাজে বাঁধা, নারী হলে পুরুষ প্রার্থীদের প্রবেশ, ভোটার লিস্টে ছবি না থাকাসহ নির্বাচন ঘিরে নানা অনিয়ম হয়েছে ।

সম্প্রীতির ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক বা জিএস প্রার্থী শরণ এহসান অভিযোগ করেন, নির্বাচন বিধিমালা লঙ্ঘন করে বিভিন্ন হলে বিশেষ করে ছাত্রিদের হলে একটি নির্দিষ্ট প্যানেলের ছাত্র শিবিরের লিফলেট বিতরণ করা হচ্ছিল।

উল্লেখ্য, জাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের তিন শিক্ষক। এরা হলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরীন ইসলাম খান, গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম ও বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা। পরবর্তীতে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলন করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews