1. admin@thedailypadma.com : admin :
৩৮ ঘণ্টার পরও শেষ হয়নি ভোট গণনা, জাকসুর ফল প্রকাশে অনিশ্চয়তা - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

৩৮ ঘণ্টার পরও শেষ হয়নি ভোট গণনা, জাকসুর ফল প্রকাশে অনিশ্চয়তা

  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরুর ৩৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। নির্বাচনের ফলাফল প্রকাশে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে, রাতের মধ্যেই ফলাফল ঘোষণার কথা জানিয়েছিলেন এই নির্বাচনের প্রধান কমিশনার। তবে তাও সম্ভব হয়নি। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২১টি হলের মধ্যে ১৪টি হলে ভোট গণনা শেষ হয়েছে।

এদিকে আগের দিন শুক্রবার (১২ সেপ্টেম্বর) নির্বাচনী দায়িত্ব থেকে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের সদস্য ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি মোহাম্মদ মাফরুহী সাত্তার।

সংবাদ সম্মেলন করে মাফরুহী সাত্তার বলেন, ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা ও ব্যর্থতার দায়ভার নিয়ে আমি পদত্যাগ করছি। সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। সিদ্ধান্ত ছিল মেশিনের মাধ্যমে ভোট গণনার, কিন্তু তা না করে ম্যানুয়ালি গণনা করা হয়েছে, এটি একটি বড় অনিয়ম।

উল্লেখ্য যে, ৩৩ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হলেও এখনো সম্পূর্ণ ফলাফল প্রকাশিত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews