1. admin@thedailypadma.com : admin :
জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল আজ সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা হতে পারে: প্রধান নির্বাচন কমিশনার - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল আজ সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা হতে পারে: প্রধান নির্বাচন কমিশনার

  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ Time View

জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল আজ সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা হতে পারে বলে জানানো হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ভোট গণনার কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ভোট গণনার কাজ প্রায় শেষের দিকে। দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে গণনার কাজ শেষ হবে। এরপর ফল ঘোষণার প্রস্তুতি আমরা নেবো। আশা করছি, সন্ধ্যা সাতটার মধ্যে নির্বাচনের ফল ঘোষণা হবে।

এর আগে, সকাল ১১টার দিকে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী সাংবাদিকদের বলেন, আমরা দুপুর দুইটা মধ্যে প্রকাশ করতে পারব বলে আশা করি।

উল্লেখ্য, নির্বাচনের তৃতীয় দিনেও চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২১টি হলের মধ্যে ১৮টি হলের ভোট গণনা শেষ হয়েছে। আর সবগুলো হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে।

এদিকে, ভোট গণনার জটিলতায় বিরক্ত সাধারণ ভোটাররা, উদ্বেগ দেখা দিয়েছে প্রার্থীদের মধ্যে। ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। সকাল ৯টা থেকে বেলা ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলকে ভোটকেন্দ্র করা হয়। মোট ভোটার ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোট পড়েছে ৬৬ দশমিক সাত দুই শতাংশ। লোকবল বাড়িয়ে গণনা কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews