1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

তরুণরা জেগে উঠলে কোনো শক্তি দমিয়ে রাখতে পারে না: প্রধান উপদেষ্টা

  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ Time View

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণ ও যুবকরা দেশের মূল চালিকাশক্তি। তারা দেশের পক্ষে জেগে উঠলে কোনো শক্তি তাদের দমিয়ে রাখতে পারে না। এর প্রমাণ আমরা জুলাই গণঅভ্যুত্থানের সময় দেখেছি।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁও তার কার্যালয়ে আয়োজিত ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। তরুণরা তাদের মেধা, যোগ্যতা, সৃজনশীলতা ও কর্মমুখী কার্যক্রম এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেয়া সম্ভব। দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, দেশের তরুণদের দক্ষতা অর্জন ও কাজের সুযোগ করে দিতে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, তরুণরা দেশকে সমৃদ্ধ করার মূল কারিগর। তরুণ ও যুবকদের স্বাবলম্বী করতে পারলে দেশ এগিয়ে যাবে। তারুণ্যের শক্তিকে সরকার দেশ গঠনে কাজে লাগাতে চায়। এর জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান উপদেষ্টা।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের নগদ এক লাখ টাকা, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট দেয়া হয়। যুব উন্নয়ন ও কর্মসংস্থানে অসাধারণ অবদানে পুরস্কার পেয়েছেন বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমা, মাগুরার মো. আক্কাচ খান এবং নোয়াখালীর মো. জাকির হোসেন।

শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, কারিগরি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পুরস্কার পেয়েছেন ঝালকাঠির মো. খালেদ সাইফুল্লাহ ও গাইবান্ধার মো. শাহাদৎ হোসেন।

দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে এবার পুরস্কার পেয়েছেন পাবনার মো. দ্বীপ মাহবুব এবং রাজশাহীর হাসান শেখ, লালমনিরহাটের মো. জামাল হোসেন, কক্সবাজারের নুরুল আবছার এবং রাজশাহীর মো. মুহিন।

ক্রীড়া, কলা ও সাংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানে পুরস্কার পেয়েছেন সাতক্ষীরার আফঈদা খন্দকার এবং বান্দরবানের উছাই মং মার্মা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব- উল আলম। অনুষ্ঠানে বিভিন্ন তারণ্য নির্ভর কর্মমুখী ও সৃজনশীল কাজে অসামান্য অবদানের জন্য ১২ জনকে পদক ও পুরস্কার তুলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews