1. admin@thedailypadma.com : admin :
এ বছর ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

এ বছর ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

দুর্গোৎসব কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে চলছে ব্যাপক প্রস্তুতি ও প্রতিমা তৈরির ধুম। এ বছর ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরে হবে ২৫৯টি মণ্ডপে পূজা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সার্বজনীন পূজা কমিটি।

কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব জানান, গত বছর ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে পূজা হয়েছিল। এবার প্রায় দুই হাজার পূজা বেশি হচ্ছে।

মন্দিরে হামলা প্রসঙ্গে তিনি বলেন, পূজার প্রস্তুতির মধ্যেই ১৩টি জেলায় প্রতিমা এবং মন্দিরে হামলা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। দুর্বৃত্তদের বেশিরভাগই ধরা পড়েছে। এ সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক বলেও মন্তব্য করেন তিনি।

পূজার আনুষ্ঠানিকতা সর্ম্পকে তিনি জানান, শনিবার (২৭ সেপ্টেম্বর) বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শেষ হবে।

বিজয়া দশমীর দিন বিকাল তিনটা থেকে রাজধানীসহ সারাদেশে শোভাযাত্রা হবে বলে জানিয়েছে সার্বজনীন পূজা কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews