1. admin@thedailypadma.com : admin :
আজ যেসব বিভাগের মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান মার্কিন সেনাদের লক্ষ্য করে আকস্মিক একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আজ যেসব বিভাগের মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান

  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৯১ Time View

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্তকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা—এই পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মতবিনিময় করবেন তারেক রহমান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এদিন বৈঠকে কোনো নেতাকর্মী বা অনুসারী সঙ্গে আনা যাবে না। শুধু মনোনয়নপ্রত্যাশীকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সবাইকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে খুলনা বিএনপির দীর্ঘদিনের কাণ্ডারি নজরুল ইসলাম মঞ্জুর বৈঠকে ডাক পাওয়া নিয়ে শহরজুড়ে চলছে আলোচনা।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকেই খুলনাসহ বিভিন্ন বিভাগের সম্ভাব্য প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্রের ফোন পেতে শুরু করেন। খুলনা জেলার ৬টি আসন থেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঢাকায় যাবেন অন্তত ২০ জন। এ ছাড়া বিভাগের ৩৬টি সংসদীয় আসন থেকে ঢাকায় যাচ্ছেন শতাধিক সম্ভাব্য প্রার্থী।

এদিকে রোববারের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেসব নির্দেশনা দিয়েছেন তা খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচনে তিনি যাকেই মনোনয়ন দিবেন তার পক্ষে কাজ করার কথা বলেছেন। আমি মনে করি তার দিকনিদের্শনা আমাদের জন্য মানা অত্যাবশ্যকীয়। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সবাই তা মেনে চলবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews