1. admin@thedailypadma.com : admin :
নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ, ব্যত্যয় ঘটলে এর দায়ভার ড. ইউনূসকেই নিতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান মার্কিন সেনাদের লক্ষ্য করে আকস্মিক একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ, ব্যত্যয় ঘটলে এর দায়ভার ড. ইউনূসকেই নিতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮৫ Time View
জনগণের কাছে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে এর দায়ভার ড. ইউনূসকেই নিতে হবে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, জনগণের কাছে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে এর দায়ভার ড. ইউনূসকেই নিতে হবে। সব একমত ও দ্বিমত সত্ত্বেও দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানাই।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, গতকাল জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন। অবাক বিস্ময়ে দেখলাম, বিএনপির নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন।
তিনি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের সংসদ তৈরি হলে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে, তা সেখানে বাস্তবায়ন হবে।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন যত দেরি হবে, ফ্যসিবাদী শক্তি তত শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews