1. admin@thedailypadma.com : admin :
‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ প্রতীক চায় এনসিপি - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান মার্কিন সেনাদের লক্ষ্য করে আকস্মিক একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ প্রতীক চায় এনসিপি

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮৯ Time View

নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হয়েছে। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা ‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ প্রতীক চায়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ কথা জানান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা বলেন, আমাদের ‘শাপলা কলি’ দেওয়া হলে তা আমরা মানি না। আমরা শাপলা ফুল চাই। শাপলা কলি প্রতীকের তালিকায় যুক্ত করায় আমরা সন্তুষ্ট নই।

শাপলা কলি দেওয়া হলে এনসিপি মেনে নেবেন কি না- এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমাদের যখন প্রতীক দেওয়া হবে, তখন আমরা প্রতিক্রিয়া জানাব। এখনও প্রতীক বরাদ্দ দেয়নি। কিন্তু আমাদের শাপলা দিতে হবে।

এদিকে ইসির প্রতীক তালিকায় পূর্ণাঙ্গ বা ফুটন্ত শাপলার পরিবর্তে ‘শাপলা কলি’ যুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার মতে, এই প্রতীক নির্বাচনের মাধ্যমে এনসিপিকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, এনসিপি কোনও ছোট দল নয়। ইচ্ছে করলে নির্বাচন কমিশন শাপলা দিতে পারত, কিন্তু দেয়নি। যেহেতু তারা কলি দিয়েছে, চাইলে তো শাপলাও দেওয়া যেত। এটি সদিচ্ছার অভাব ও পক্ষপাতমূলক আচরণের উদাহরণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews