1. admin@thedailypadma.com : admin :
নিজ গ্রাম থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করলেন ফরিদপুর-৩ সদর আসনের ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
হাদিকে বহনকারী বিমানটি বিমানবন্দর ছেড়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি হাদির বিদেশে চিকিৎসায় যত অর্থ প্রয়োজন, তা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মিজাফ বিজয় উৎসব-২০২৫ এ গুণীজন সম্মাননা পেলেন আরিফুজ্জামান অপু ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: জুলকারনাইন সায়ের হাদির ওপর হামলার প্রভাব নির্বাচনে পড়বে না এবং কোনো শঙ্কা নেই, একটি বিচ্ছিন্ন ঘটনা: সিইসি হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালাল বিমানবন্দরে এলো এয়ার অ্যাম্বুলেন্স ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা কলম্বিয়ায় ৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭ অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে ১৫

নিজ গ্রাম থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করলেন ফরিদপুর-৩ সদর আসনের ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ

  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

মাহবুব পিয়াল ,ফরিদপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় মনোনয়ন পাবার পর ফরিদপুর-৩ সদর আসনের ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ তার নিজ মহল্লা শহরের কমলাপুর ২২ নং ওয়ার্ড তেতুলতলা থেকেই দলীয় নেতা কর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন। যদিও তিনি গত এক বছরেরও বেশী সময় ফরিদপুর সদর আসনের শহর থেকে প্রতান্ত গ্রামাঞ্চল-এ ভোটের মাঠ চষে বেড়িয়েছেন।


বুধবার (৫ নভেম্বর) সকাল দশটায় ফরিদপুর শহরের কমলাপুর সমগ্র এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে এবং পথচারী, রিকশাচালক, দোকানদারদের কাছে গিয়ে ধানের শীষের জন্য ভোট ও দোয়া চেয়েছেন তিনি ।


এ সময় চৌধুরী নায়াব ইউসুফ বলেন, আমার পিতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ তার প্রতিটা নির্বাচনের সময় তার নিজ এলাকা কমলাপুরের মানুষদের কাছ থেকে দোয়া ও ভালোবাসা নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতেন। আমিও সেই ধারা অব্যাহত রেখে আমার এলাকার প্রতিবেশী ও মহল্লার মানুষের কাছে থেকে দোয়া নিয়ে আমার নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করলাম। আমি আনন্দিত যে আমার মহল্লার প্রতিটা নেতাকর্মী মুরুব্বী নারী-পুরুষ সাধারণ জনগণ সহ সকলে আমার সঙ্গে আছেন। তারা নিজেরাও আমার জন্য কাজ করছেন। আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয় করতে হবে।
চৌধুরী নায়াব ইউসুফ বলেন, আপনারা যদি আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমার পিতা ফরিদপুরবাসীর উন্নয়নের জন্য যে স্বপ্ন দেখেছিলেন তা আমি বাস্তবে রূপ দিবো। আমি আমার নির্বাচনী এলাকা ফরিদপুর সদর ৩ আসনকে একটি মডেল ফরিদপুর হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।
এ সময় ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকী মিতুল, যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান অপু, এমদাদুল হক ইমদাদ, নাসির উদ্দিন আহমেদ মিলার, ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী নাজরিন রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান, মহানগর ছাত্রদলের সভাপতি মুনিব হাসান সোহাগ, বিএনপি নেতা আসিফ ইমতিয়াজ বুলু,সাহিদুল হক শাহিন, সাজ্জাদ হোসেন, হুমায়ুন কবির, কামরুল ইসলাম মিল্টন, তুষার হাসান,আশরাফুল আলম বুলেট মেম্বার, বাবু মন্ডল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews