1. admin@thedailypadma.com : admin :
নরেন্দ্র মোদির প্রশংসা করে একজন মহান ব্যক্তি এবং বন্ধু হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প, ভারত সফরের ইঙ্গিত - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

নরেন্দ্র মোদির প্রশংসা করে একজন মহান ব্যক্তি এবং বন্ধু হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প, ভারত সফরের ইঙ্গিত

  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৯০ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে একজন মহান ব্যক্তি এবং বন্ধু হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে আগামী বছরে তিনি ভারত সফর করতে পারেন। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ট্রাম্প ভারত সফর করতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ওজন কমানোর ওষুধের দাম কমাতে নতুন এক চুক্তি ঘোষণা করার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার আলোচনা চমৎকার হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি (মোদি) রাশিয়া থেকে তেল কেনা মূলত বন্ধ করেছেন। তিনি আমার বন্ধু এবং আমরা কথা বলি। মোদি চান আমি সেখানে (ভারত) যাই। আমরা এটি ঠিক করব এবং আমি যাবো।

ট্রাম্প আরও বলেছেন, প্রধানমন্ত্রী মোদি একজন মহান ব্যক্তি এবং আমি সেখানে যাচ্ছি। আগামী বছর ভারত সফরের পরিকল্পনা করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হ্যাঁ, এটা হতে পারে।

ভারতের উপর অধিক শুল্কারোপ করায় দেশ দুইটির মধ্যে সম্পর্ক অনেকটা জটিলতায় পড়ে। গত আগস্টে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, কোয়াডের সম্মেলনে ভারত সফর করছেন না ট্রাম্প।

তবে এবার ট্রাম্পেই ভারত সফরের ইঙ্গিত দিলেন। সেই সঙ্গে শুল্কারোপ নিয়ে ট্রাম্প ও মোদির মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন চলছে তা শিগগিরই অবসান ঘটছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews