1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি ও পূর্ণমিলনী উৎসবের প্রস্তুতি উপলক্ষে সাংবাদ সম্মেলন - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
মিজাফ বিজয় উৎসব-২০২৫ এ গুণীজন সম্মাননা পেলেন আরিফুজ্জামান অপু ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: জুলকারনাইন সায়ের হাদির ওপর হামলার প্রভাব নির্বাচনে পড়বে না এবং কোনো শঙ্কা নেই, একটি বিচ্ছিন্ন ঘটনা: সিইসি হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালাল বিমানবন্দরে এলো এয়ার অ্যাম্বুলেন্স ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা কলম্বিয়ায় ৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭ অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে ১৫ নেপালে বিশাল সমাবেশ করেছে জেন-জিদের বিক্ষোভে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর রাজনৈতিক দল এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ ডিসেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি ও পূর্ণমিলনী উৎসবের প্রস্তুতি উপলক্ষে সাংবাদ সম্মেলন

  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৪৫ Time View

মাহবুব পিয়াল , ফরিদপুর প্রতিনিধি :ঐতিহ্যবাহী ফরিদপুর জিলা স্কুলের ১৮৫  বর্ষপূর্তি ও পূর্ণমিলনী উৎসবের প্রস্তুতি উপলক্ষে ‌ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ‌।

শুক্রবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের ‌ হল রুমে এই সাংবাদিক সম্মেলন ‌ অনুষ্ঠিত হয়।  সাংবাদিক সম্মেলনে বর্ষপূর্তি ও পূর্ণমিলনী উৎসব উপলক্ষে দু’দিন ব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ১৮৫ বর্ষ উদযাপন ও পূর্ণমিলনী আয়োজক পরিষদের আহবায়ক ও জিলা স্কুলের প্রাক্তন ছাত্র ডাঃ মোস্তাফিজুর রহমান শামীম ও সদস্য সচিব  ওয়াহিদ মিয়া কুটি। এ সময়ে ‌ লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদপুর জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ‌ ডাক্তার ‌ ‌ মির্জা আরিফুর রহমান ।

‌এ সময় ‌ ফরিদপুর জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ‌ সাংবাদিক রাজীব খান, পান্না বালা, রেশাদুল হাকিম, মেহেদী হাসান চৌধুরী চন্দন , সাইফুজ্জামান চৌধুরী মুক্তা, রাকিবুল হাসান , মইনুল হক পলাশ, নাজমুল হক রুবেল,  ‌ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ‌ কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক ‌ মাহবুব হোসেন পিয়াল সহ ‌ ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ‌ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন জানানো হয়, আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর দুদিন ব্যাপী ফরিদপুর জিলা স্কুলের পূর্ণমিলনী উৎসব অনুষ্টিত  হবে। এতে সাড়ে ৭ হাজার বর্তমান ও প্রাক্তন ছাত্ররা অংশ নেবে। একটি অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে ছাত্ররা এতে রেজিস্ট্রেশন করে নাম লেখাতে পারবেন।  দু’দিনব্যাপী অনুষ্ঠানমালায় বর্ণাঢ্য র‌্যালি, স্মৃতিচারণ ও বিনোদনমূলক অনুষ্ঠান, স্কুলের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, আতশবাজী উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া ও বিনোদনমূলক অনুষ্ঠান, স্কুল উন্নয়ন পরিকল্পনা বিষয়ক আলোচনা সহ রাফেল ড্র অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের শেষ দিনে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় ছাত্ররা ছাড়াও ফরিদপুরবাসির জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews