1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বর্ণের দাম ভরিতে আরও ৪ হাজার বাড়ল

  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২০ Time View

আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের স্থানীয় বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (১১ নভেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক বৈঠকে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করা হয়। এই নতুন দর আগামীকাল বুধবার (১২ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দামে ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৮৭৩ টাকা, যা ভরি হিসেবে দাঁড়ায় ২ লাখ ৮ হাজার ৩২৮ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম ১৭ হাজার ৬১ টাকা এবং ভরি প্রতি ১ লাখ ৯৮ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম ১৪ হাজার ৬২৩ টাকা এবং ভরি প্রতি ১ লাখ ৭০ হাজার ৫৫৮ টাকা।

অপরদিকে, সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ১৬২ টাকা, যা ভরি হিসেবে ১ লাখ ৪১ হাজার ৮৩৬ টাকা হবে।

সবশেষ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। অর্থাৎ ভরিতে এবার দাম চার হাজার টাকারও বেশি বেড়েছে।

রূপার ক্ষেত্রেও নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রূপার দাম প্রায় ৪,২৪৮ টাকা, ২১ ক্যারেটের দাম প্রায় ৪,০৪৮ টাকা, ১৮ ক্যারেটের দাম প্রায় ৩,৪৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম প্রায় ২,৬০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্য কার্যকর থাকবে। পাশাপাশি স্বর্ণ ও রৌপ্যের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে বলেও জানানো হয়।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম. মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতির প্রভাব দেশের বাজারেও পড়ছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজার স্থিতিশীল রাখতে এ নতুন দর নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews