শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার দেওয়া বার্তায় বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার দেওয়া বার্তায় বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত।
কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আকস্মিক এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে ভূকম্পনটির উৎপত্তি৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।
এখন পর্যন্ত ভূমিকম্পে শতাধিক আহতের খবর পাওয়া গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্তের তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।
Leave a Reply