1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বমঞ্চে দেখা যাবে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে

  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯২ Time View

আগামী বছরের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পর্তুগাল। রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বমঞ্চে দেখা যাবে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে বিশ্বকাপ বাছাইয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখায় শুরুতে তার অংশগ্রহণ নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। ‘সহিংস আচরণ’ বা ‘গুরুতর ফাউল প্লে’র কারণে রোনালদোর শাস্তি পাওয়াটাও নিশ্চিত ছিল।

মঙ্গলবার ফিফা শাস্তিমূলক রায়ে রোনালদোর ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এর মধ্যে দুটি ম্যাচের নিষেধাজ্ঞা আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী এক বছরের মধ্যে একই ধরনের আচরণ করলে স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হবে।

রোনালদো ইতোমধ্যে একটি ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়েছেন। আর্মেনিয়ার বিপক্ষে ৯-১ গোলে জিতে পর্তুগালের বিশ্বকাপ নিশ্চিত করার ম্যাচে তাকে পাওয়া যায়নি।

আয়ারল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে কনুই দিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করলে রোনালদো সরাসরি লাল কার্ড দেখেন। নিয়ম অনুযায়ী এমন ঘটনার জন্য অন্তত তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ার বিধান রয়েছে। তবে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ২২৬তম ম্যাচে এসে প্রথম লাল কার্ড দেখা হওয়ায় ফিফা তার ব্যাপারে কিছুটা নমনীয়তা দেখিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews