1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

হঠাৎ করে শীতের সবজির দাম বাড়ায় ভোক্তাদের কিছুটা অস্বস্তিতে ফেলেছে

  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮২ Time View

শীতের সবজি বাজারে উঠলেও দাম বাড়তি, রাজধানীর বাজারে চালসহ কিছু পণ্যের দাম কমেছে। পেঁয়াজের বাজারেও আগের সেই অস্থিরতা নেই। নতুন পাতাযুক্ত পেঁয়াজ বাজারে আসায় তা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে হঠাৎ করে সবজির দাম বাড়ায় ভোক্তাদের কিছুটা অস্বস্তিতে ফেলেছে। চলতি আমন মৌসুমের ধান, চাল বাজারে এসেছে। ফলে চালের দাম এখন নিম্নমুখী।

শুক্রবার সকালে রাজধানীর বাজার থেকে সবজি কিনছিলেন এক ক্রেতা। সবজি বিক্রেতা তাঁর কাছে প্রতিটি ফুলকপির দাম চান ৬০ টাকা। এ নিয়ে এক মিনিট দর-কষাকষির পর ৫০ টাকা দরে দুটি ফুলকপি কেনেন সেই ক্রেতা।

পরে সেই ক্রেতা বলেন, ‘গত বছর এই সময়ে ফুলকপি, বাঁধাকপি কিনেছিলাম ৩০-৪০ টাকা দরে। শীত মৌসুম হিসেবে এখন তো দাম আরও কম থাকার কথা। কিন্তু বাজারে এসে দেখছি দাম প্রত্যাশার চেয়ে বেশি।’

বাজারে এখন ফুলকপি, বাঁধাকপি, শিম, শালগম, মুলাসহ বিভিন্ন ধরনের শীতের সবজি আসতে শুরু করেছে। দিন দিন সবজির সরবরাহও বাড়ছে। তবে গত বছরের এই সময়ের তুলনায় সবজির দাম এখনো বেশি। গতকাল রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিক্রেতারা জানান, বর্তমানে উৎপাদন এলাকাতেই সবজির দাম বেশি। কারণ, কৃষকেরা আগাম চাষ করা নতুন সবজির ভালো দাম পাচ্ছেন। এ ছাড়া গত অক্টোবর মাসে বৃষ্টির কারণে কৃষকদের কিছু সবজি নষ্ট হয়েছিল। ফলে এখন বেশি দামে বিক্রি করে সেই আর্থিক ক্ষতি পুষিয়ে নিচ্ছেন তাঁরা। এসব কারণে ঢাকার পাইকারি ও খুচরা বাজারেও সবজির দাম বেশি। তবে শীত মৌসুমের সবজি পুরোদমে আসা শুরু হলে দাম কমবে।

ঢাকার তিনটি বাজার ঘুরে দেখা গেছে, গতকাল প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৪০-৬০ টাকা, প্রতি কেজি শিম ও বেগুন ১০০-১২০ টাকা, মুলা ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণত শীতের শুরুতে ফুলকপি ও বাঁধাকপি ৩০-৪০ টাকা, শিম ৪০-৬০ টাকা, মুলা ২৫-৩০ টাকায় বিক্রি হয়। সবজির সরবরাহ বাড়লে দাম আরও কমে আসে।

বর্তমানে প্রতি কেজি টমেটো ১২০-১৪০ টাকা, কাঁচা মরিচ, করলা ও বরবটি ১০০-১২০ টাকা, ঢ্যাঁড়স ৬০-৮০ টাকা, পটোল ৫০-৭০ টাকায় বিক্রি হয়েছে। এসব সবজির দামও তুলনামূলক বেশি বলে জানান বিক্রেতারা।

বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজের দাম ১০০-১২০ টাকা। এক মাস ধরে এ দামেই খুচরা পর্যায়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে পণ্যটি আমদানির দাবি জানিয়ে আসছিলেন আমদানিকারকেরা। তবে গত বুধবার সচিবালয়ে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, কৃষকের স্বার্থ রক্ষায় পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে না।

বর্তমানে দেশি পুরোনো আলু বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি। এ বছর দীর্ঘ সময় ১৮-২০ টাকা দরে আলু বিক্রি হয়েছে। মাসখানেক হয় আলুর দাম কিছুটা বেড়েছে। এরই মধ্যে বাজারে স্বল্প পরিমাণে আগাম নতুন আলু আসতে শুরু করেছে। এসব আলুর দাম অবশ্য বেশি; কেজি ১৪০-১৬০ টাকা।

অবশ্য বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে। গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা, সোনালি মুরগি ২৮০-৩০০ টাকা ও প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১২০-১৩০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

বাজারে চালের দাম কমেছে। কেজিতে ২ টাকা কমে গতকাল সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৭০ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছে। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) তাদের বাজারদরের প্রতিবেদন সরু চালের দাম কমার বিষয়টি জানিয়েছে। এছাড়া, মোটা চাল ইরি/স্বর্ণা প্রতি কেজি ৫৪ থেকে ৬০ টাকা ও মাঝারিমানের চাল পাইজাম/লতা ৫৮ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। চলতি আমন মৌসুমের ধান, চাল বাজারে এসেছে। ফলে চালের দাম এখন নিম্নমুখী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews