1. admin@thedailypadma.com : admin :
খালেদা জিয়ার বর্তমান অসুস্থতা স্বাভাবিক নয়: মির্জা আব্বাস - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান মার্কিন সেনাদের লক্ষ্য করে আকস্মিক একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

খালেদা জিয়ার বর্তমান অসুস্থতা স্বাভাবিক নয়: মির্জা আব্বাস

  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বর্তমান অসুস্থতা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তার ভাষায়, একটি অস্বাভাবিক পরিস্থিতির শিকার হওয়ার কারণেই খালেদা জিয়া আজকের এ অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ এ বক্তব্য রাখার সময় তিনি এসব মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, তিনি সব সময় কারা কর্মকর্তাদের বিষয়ে সতর্ক থেকেছেন। কারণ কারাগারে স্লো পয়জন দেওয়া হয়। তিনি আরও জানান, ঢাকায় আসা এক ভারতীয় সাংবাদিক তাকে বলেছিলেন— আমরা কি নিয়ে লাফালাফি করছি? উনি তো বাঁচবেন না দুই বছর। আব্বাস জানতে চাইলে ওই সাংবাদিক বলেন, সবকিছুই ‘ডিজাইন’ করে রাখা হয়েছে— এমনভাবে যে তিনি ধীরে ধীরে মৃত্যুবরণ করবেন। কিন্তু আল্লাহর রহমতে এখনো বেঁচে আছেন। তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান।

তিনি বলেন, শুক্রবার (২৮ নভেম্বর) রাত একটার দিকে তিনি খালেদা জিয়াকে দেখতে যান এবং প্রায় এক ঘণ্টা সেখানে ছিলেন। আজকের সর্বশেষ খবরে তিনি আগের চেয়ে ভালো আছেন বলে জানান। এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

মির্জা আব্বাস বলেন, যারা দেশের বাইরে থেকে চক্রান্ত করছে, তারাই বহু বছর দেশ দখলে রেখেছিল এবং দেশকে ‘শেষ করে দিয়েছে’। এখন বিদেশে বসে তারা বলছে— আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না। তিনি প্রশ্ন তোলেন— তারা কি বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করেননি? তার মতে, বাংলাদেশে নির্বাচন হবেই এবং তা আসন্ন ফেব্রুয়ারিতেই হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাবেক সভাপতি এ বি এম রফিকুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আহ্বায়ক নাসিম শিকদার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম।

রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতায় চট্টগ্রামের এম হায়দার আলী প্রথম স্থান, ঢাকার শামসুল হক রিপন দ্বিতীয় স্থান এবং চট্টগ্রামের এম রাশেদ তৃতীয় স্থান অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews