1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
আটটি কুকুরছানাকে বস্তাবন্দী করে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে নিশি খাতুন গ্রেপ্তার - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

আটটি কুকুরছানাকে বস্তাবন্দী করে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে নিশি খাতুন গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ Time View

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দী করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় প্রাণী কল্যাণ আইনে মামলা হয়েছে। মামলার পরপরই গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত নিশি রহমানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিশি রহমান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ঈশ্বরদী উপজেলা কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেন। ‘প্রাণিকল্যাণ আইন, ২০১৯’–এর ৭ ধারায় করা এই মামলায় নিশি রহমানকে আসামি করা হয়।

পুলিশ জানায়, মামলা হওয়ার পরপরই রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌর সদরের রহিমপুর বালিকা বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে নিশি রহমানকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে ওই কর্মকর্তার সরকারি বাসার আঙিনায় একটি মা কুকুর ৮টি ছানার জন্ম দেয়। গত সোমবার হঠাৎ কুকুরটিকে পরিষদ চত্বরে ছোটাছুটি ও আর্তনাদ করতে দেখা যায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, ছানাগুলোকে বস্তাবন্দী করে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে নিশি রহমানের স্বামী কর্মকর্তা হাসনুর রহমান নয়ন গতকাল মঙ্গলবার বলেন, ‘সন্তানদের নিরাপত্তার কথা ভেবে আমার স্ত্রী ছানাগুলোকে সরিয়ে দিতে বলেছিলেন। কিন্তু সেগুলো যে মেরে ফেলা হবে, তা ভাবিনি। এ ঘটনার জন্য আমি লজ্জিত ও দুঃখিত।’

এদিকে ঘটনাটিকে ‘চরম অমানবিক ও নিষ্ঠুর’ উল্লেখ করে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, শাস্তিস্বরূপ ওই কর্মকর্তাকে এক দিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews