1. admin@thedailypadma.com : admin :
কলম্বিয়াতে সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের, তালিকায় আছে কিউবা - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

কলম্বিয়াতে সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের, তালিকায় আছে কিউবা

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ Time View

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে বন্দি করা নিয়ে আন্তর্জাতিক বিতর্কের মধ্যেই এবার লাতিন আমেরিকার আরও তিন দেশকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার পর এবার তার নিশানায় কলম্বিয়া, মেক্সিকো এবং কিউবা। এ দেশগুলোকে মাদক ব্যবসার আঁতুড়ঘর বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেই জানিয়েছেন, মাদক পাচার ও অনুপ্রবেশকারীদের বিষয়ে তার দেশ কাউকেই ছাড় দেবে না। মাদক সন্ত্রাস ঠেকাতে যা প্রয়োজন, তা করতেও পিছপা হবেন না তিনি।

বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর নেতৃত্বে কলম্বিয়া একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে বলে সাংবাদিকদের সামনে মন্তব্য করেন ট্রাম্প। এ সময় পেত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন উৎপাদন ও সরবরাহের অভিযোগ তোলেন ট্রাম্প।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা খুবই অসুস্থ। কলম্বিয়াও অসুস্থ-একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত যে কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে। আর সে খুব বেশি দিন এটা করতে পারবে না।

ভেনেজুয়েলার মতো পরিণতি হতে পারে এ দেশগুলোরও। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুঁশিয়ার করে দিয়ে ট্রাম্প বলেছেন, তিনি যেন নিজের ‘পশ্চাদ্দেশ’ সামলে চলেন।

ট্রাম্পের এমন মন্তব্যের পর এক সাংবাদিক প্রশ্ন করেন যে এর অর্থ কি কলম্বিয়ার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাবে? এর জাবাবে ট্রাম্প বলেছেন, আমার কাছে এটা ভালোই শোনাচ্ছে।

এছাড়া কিউবা প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, দেশটিতে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে কারণ কিউবা নিজের দুর্বল অবস্থার কারণেই ভেঙে পড়তে পারে।

ট্রাম্প বলেছেন, কিউবা এখন পতনের জন্য প্রস্তুত। দেশটির আর কোনো আয় নেই। তারা ভেনেজুয়েলার তেল থেকেই আয় করত, এখন সেটাও পাচ্ছে না। কিউবা কার্যত ভেঙে পড়ার পথে।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু কিউবান–আমেরিকান এই পরিস্থিতিতে খুব খুশি হবেন।

সূত্র : আল-জাজিরা 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews