1. admin@thedailypadma.com : admin :
মাদুরোকে আটক করতে কতজন মার্কিন সেনা অংশ নিয়েছিল সেই সংখ্যা জানিয়েছে ওয়াশিংটন - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

মাদুরোকে আটক করতে কতজন মার্কিন সেনা অংশ নিয়েছিল সেই সংখ্যা জানিয়েছে ওয়াশিংটন

  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ Time View

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে দেশটিতে ঠিক কতজন মার্কিন সেনা অংশ নিয়েছিলেন—এ তথ্য এতদিন প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। এবার সেই সংখ্যা জানিয়েছে ওয়াশিংটন।

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে চালানো গোপন অভিযানে প্রায় ২০০ মার্কিন সেনা অংশ নেয়। অভিযানে মার্কিন সেনাবাহিনীর এলিট ইউনিট ডেল্টা ফোর্স ও এফবিআইয়ের একটি বিশেষ দল যুক্ত ছিল।

সোমবার (৫ জানুয়ারি) এক বক্তব্যে হেগসেথ বলেন, তিন রাত আগে আমাদের প্রায় ২০০ জন সেরা সেনা কারাকাসের ডাউনটাউনে প্রবেশ করেছিল। তারা মার্কিন আইনে অভিযুক্ত ও ‘সার্চ লিস্টে’ থাকা একজন ব্যক্তিকে (মাদুরো) আটক করে নিরাপদে নিয়ে এসেছে। এই অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।

ভার্জিনিয়ার একটি জাহাজ নির্মাণ কারখানায় নাবিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, রাশিয়ার সরবরাহ করা ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে কাজ করতে পারেনি।

আরেক অনুষ্ঠানে হেগসেথ জানান, অভিযানের সময় ডেল্টা ফোর্সের সদস্যরা নাইট-ভিশন গগলস ব্যবহার করেছিলেন। তিনি বলেন, তারা আসছে—এ কথা মাদুরো তিন মিনিট আগেও জানতেন না।

মার্কিন নৌবাহিনীর নতুন বিমানবাহী রণতরী পিসিইউ জন এফ. কেনেডিতে নাবিকদের সঙ্গে কথা বলার সময় হেগসেথ বলেন, অভিযানের মুহূর্তে মাদুরোর স্ত্রী পর্যন্ত বিস্মিত হয়ে বলেছিলেন, বাইরে বিমানের শব্দ শোনা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews