1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ৫৬ তলাবিশিষ্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’ ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নে টাউন হল সভা অনুষ্ঠিত ফরিদপুরে যাত্রা শুরু করলো ‘খিচুড়ি ভাই’

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও তেঁতুলিয়ায়, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২০৪ Time View
হিমালয়ের পাদদেশ ঘেঁষা উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীত, ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। বিশেষ করে তেঁতুলিয়ায় শীতের প্রকোপ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। টানা তিনদিন ধরে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।
গতকাল শনিবাবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে বৃষ্টির মতো কুয়াশা ঝরার কারণে তাপমাত্রা ক্রমেই কমছে এবং এর ফলে শীতের তীব্রতা বেড়ে গেছে।
সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কনকনে ঠান্ডায় মানুষজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানের পাশে শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন শীতার্ত মানুষ। হাসপাতালগুলোতেও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন।
জেলার সদর উপজেলার গোয়াঝাড় এলাকার চা শ্রমিক আনোয়ার হোসেন বলেন, ভোরে প্রচণ্ড হিমশীতল বাতাসের মধ্যেই চা বাগানে পাতা তুলতে হয়। এতে হাত-পা অবশ হয়ে আসে, তবুও জীবিকার তাগিদে কাজ চালিয়ে যেতে হচ্ছে।
ভ্যানচালক নয়ন আলী বলেন, সকালে ভ্যান নিয়ে বের হওয়াই কষ্টকর হয়ে পড়েছে। কনকনে ঠান্ডায় ভ্যান চালানো কঠিন হয়ে যাচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, বর্তমানে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় এ অঞ্চলে শীতের তীব্রতা তুলনামূলক বেশি অনুভূত হয়। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলেও তিনি সতর্ক করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews