1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ইরানে হামলার প্রস্তুতি মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরি মোতায়েন, বেড়েছে সামরিক উপস্থিতি

  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ Time View

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। রোববার (২৫ জানুয়ারি) ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফ্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ইরানের ওপর হামলা চালাতেই দেশটির কাছাকাছি এ রণতরি মোতায়েন করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র আরও এফ-১৫ স্ট্রাইক ইগল জর্ডানে এবং বি-৫২ বোমারু বিমান কাতারে মোতায়েন করেছে। এছাড়া একাধিক গাইডেড-মিসাইল ধ্বংসকারী জাহাজ মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১৩ জানিয়েছে, এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ও অন্যান্য সামরিক যানবাহনের অবস্থান রক্ষণাত্মক শক্তি বৃদ্ধির প্রচেষ্টার অংশ। প্রতিবেদনে বলা হয়েছে, থাড এয়ার ডিফেন্স ব্যাটারি শিগ্‌গিরই মোতায়েন করা হতে পারে।

ইসরায়েলের উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তারা জানিয়েছে, আগামী সপ্তাহে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।

স্ট্রাইক গ্রুপটি ১৯ জানুয়ারি স্ট্রেইট অব মালাক্কা অতিক্রম করে বে অব বেঙ্গল-এ প্রবেশ করে। পরে এটি ট্রান্সপন্ডার বন্ধ করে অন্ধকার মোডে চলতে শুরু কর।।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের দিকে একটি আর্মাডা পাঠাচ্ছেন। এছাড়া তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন যাতে তারা তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু না করে।

ট্রাম্প বলেছেন, আমরা অনেক জাহাজ পাঠাচ্ছি, এবং পরিস্থিতি খারাপ হলে ব্যবহার করতে পারি।

মুদ্রার অবমূল্যায়নকে কেন্দ্র করে ইরানের গ্রান্ড বাজার এলাকায় শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। সাম্প্রতিক এ বিক্ষোভে কমপক্ষে ৩ হাজার বিক্ষোভকারী নিহত এবং অন্তত ১৫ হাজার মানুষ আহত হয়েছে। বিক্ষোভ দমনে দাঙ্গাকারীদের ফাঁসি দেওয়ার ঘোষণা দেয় ইরান। তবে, ট্রাম্পের হুঁশিয়ারির পরে ইরান প্রায় ৮৪০ জনের মৃত্যুদণ্ড বাতিল করেছে।

সূত্র: মিডল ইস্ট আই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews