1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরকে ঘিরে পানি সংকট সমাধানে পদ্মা ব্যারেজ নির্মাণের কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

ফরিদপুরকে ঘিরে পানি সংকট সমাধানে পদ্মা ব্যারেজ নির্মাণের কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান

  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ Time View

ফরিদপুরকে বিভাগ করার যে দাবি রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেলে তা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এজন্য ১২ ফেব্রুয়ারির ভোটে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতার তিনি এই প্রতিশ্রুতি দেন।

ফরিদপুরের অন্যতম সমস্যা নদী ভাঙন সমস্যা সমাধান করার প্রতিশ্রুতিও দেন। সেইসাথে পানি সংকট সমাধানে পদ্মা ব্যারেজ নির্মাণের কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। কৃষকদেরকে সহযোগিতা ও কর্মসংস্থান বাড়ানোর কথাও বলেন। এজন্য দলটির প্রতিশ্রুত ‘কৃষক কার্ডের’ সুবিধার কথা তুলে ধরেন তিনি।

জামায়াতকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, জনগণের ভোটের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণ তাদের গুপ্ত নামে ডাকে। সময় হলে তাদের এক রুপ, আবার আরেক রুপ। এরা শুধু রুপের পরিবর্তন করে তা নয়, জনগণের ওপর তাদের আস্থা ও বিশ্বাস নেই। তার উদাহরণ— মেয়েদের নিয়ে গুপ্তদলের প্রধান অত্যন্ত নোংরা কথা বলেছে। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। একাত্তরে তাদের ভূমিকা দেখেছে মানুষ।

তিনি আরও বলেন, তারা মুখে বলবে একটা, কাজ করবে আরেকটা। যারা নিজের দেশের মা-বোনের বিরুদ্ধে অবস্থান নেন, খারাপ কথা বলে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। যারা অনৈতিকভাবে কাজ শুরু করেছে, তারা কীভাবে সৎ লোকের শাসন দেবে, সেই প্রশ্ন-ও তুলেন তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান জানান, তার দল ক্ষমতায় গেলে জনগণের শাসন কায়েম করা হবে। জনগণের কাছে জবাবদিহি সরকার প্রতিষ্ঠা করা হবে। দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায় বিএনপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews