1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী গণমিছিল গণসমুদ্রে রুপ নিল - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী গণমিছিল গণসমুদ্রে রুপ নিল

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৯ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর সদর–৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনী গণমিছিল গণসমুদ্রে পরিণত হয়েছে।এ যেন হ্যামিলনের বাঁশি ওয়ালা, তার গাড়ী ছুটছে ফরিদপুরের প্রধান সড়ক দিয়ে আর হাজার হাজার নেতা কর্মী ছুটছেন তার পিছে পিছে।শ্রোগানে শ্রোগানে মুখরিত হয়ে ওঠে ফরিদপুরের জনপথ।আর এ সময় চৌধুরী নায়াব ইউসুফ হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন রাস্তার দুপাশে দাড়িয়ে থাকা হাজার হাজার নারি- পুরুষ, বৃদ্ধ বনিতা ও সাধারন মানুষের সাথে।


সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী নায়াব ইউসুফের এই গণমিছিলটি। মিছিল শুরুর আগেই ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের এলাকা ও ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে। পরবর্তীতে বিশাল গণ মিছিল নিয়ে ফরিদপুর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে একপর্যায়ে পুরো এলাকা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। শহর প্রদক্ষিণ করা শেষ হলে ময়েজ মঞ্জিলে এসে গণ মিছিল শেষ হয়।
গণমিছিলে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে নায়াব আপার সালাম নিন, ‘ধানের শীষে ভোট দিন, সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, আজকের এই গণমিছিল প্রমাণ করেছে ফরিদপুর সদর–৩ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ আজ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।”তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews