1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার সকাল থেকে মিছিল-সভা নিষিদ্ধ

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ Time View

আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। নির্বাচন কমিশন (ইসি) সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোটও হবে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী প্রচার শেষ করতে হয়। সে হিসাবে মঙ্গলবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে।

ভোট গ্রহণ শুরু হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে এবং টানা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে ইসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভোট গ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা এবং ভোট গ্রহণ শেষের পরের ৪৮ ঘণ্টা—এই মোট চার দিনের সময়সীমায় নির্বাচনী এলাকায় জনসভা, মিছিল বা শোভাযাত্রা আয়োজন নিষিদ্ধ থাকবে।

এই বিধিনিষেধ আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে কার্যকর হয়ে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত বলবৎ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews