1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

এক নজরে বিশ্ব সংবাদ: ১২ ফেব্রুয়ারি ২০২৬

  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৯ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

২৪ সালের গণ-অভ্যুত্থানে সরকারের পতনের পর বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বহু রিপোর্ট প্রকাশিত হয়েছে। কাতারভিত্তিক আল জাজিরা, মার্কিন দ্য নিউইয়র্ক টাইমস, যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান, বিবিসি, বার্তাসংস্থা রয়টার্স এবং ভারতীয় দ্য হিন্দুসহ বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদমাধ্যম এ নির্বাচনের খবর গুরুত্বসহকারে সম্প্রচার করেছে।

অভিশংসন এড়াতে ট্রাম্পের ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ বিল পাস

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস অফ রিপ্রেজেন্টেটিভস (সেভ আমেরিকা অ্যাক্ট) নামে একটি নতুন বিল পাস করেছে। এ বিলের মাধ্যমে নভেম্বরের মার্কিন অন্তর্বর্তী নির্বাচনে ভোটদানের জন্য ভোটারদের নাগরিকত্ব প্রমাণ দেখাতে বাধ্য করা হবে। মূলত ট্রাম্পের অভিশংসন এড়াতেই এ কৌশল নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

কিমের পর উত্তর কোরিয়ার নেতৃত্ব দেবেন কন্যা জু আ: গোয়েন্দা রিপোর্ট

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার কন্যা কিম জু আ-কে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করার প্রস্তুতি নিচ্ছেন। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে ইয়োনহাপ নিউজ এজেন্সি।

মাত্র ৪ দেশের নিয়ন্ত্রণে বিশ্বের অর্ধেক তেল, তালিকায় আছে যে-সব নাম

বর্তমান বিশ্বে স্বীকৃত তেলের মজুতের দিক থেকে অর্ধেকের বেশি তেলের মজুত ও সরবরাহ নিয়ন্ত্রণ করছে মাত্র চারটি দেশ। সর্বশেষ ২০২৪ সালের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুত রয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিলেন ৬ রিপাবলিকান, কঠোর হুশিয়ারি প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে এক গুরুত্বপূর্ণ ভোটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছে ছয়জন রিপাবলিকান সদস্য। কানাডার ওপর আরোপিত শুল্ক বাতিলের পক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়েছেন ওই ছয় রিপাবলিকান।

দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হতে যাচ্ছেন কারাবন্দি ইমরান খান

ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাবন্দি অবস্থায় নানা জটিলতার কারণে তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টি অবশিষ্ট রয়েছে।

ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিদেশীয় আলোচনার মধ্যেই ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ড মূল্যের অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ সহায়তার অর্থ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র কেনার জন্য ১৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে।

কানাডার স্কুলে বন্দুক হামলার নেপথ্যে ১৮ বছরের ট্রান্সজেন্ডার

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলর রিজ কমিউনিটির একটি স্কুলে সন্ত্রাসী হামলায় ৯ জন নিহত হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে ১০ জন নিহতের খবর জানানো হলেও পরে পুলিশ মৃতের সংখ্যা কমিয়ে ৯ জন বলে জানিয়েছে। এ জঘন্য কাণ্ডটি ঘটিয়েছে ১৮ বছর বয়সী জেসি ভ্যান রুটসেলার নামের এক ট্রান্সজেন্ডার। হামলার পর তিনি নিজেও আত্মহত্যা করেছেন।

সুদানের নীল নদে ফেরি ডুবে নারী-শিশুসহ নিহত ২১, নিখোঁজ অন্তত ১২

উত্তর সুদানের নাইল রাজ্যের নীল নদে একটি যাত্রীবাহী ফেরি ডুবে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১২ জন নিখোঁজ রয়েছে।

রাশিয়ায় বন্ধ হোয়াটসঅ্যাপ, চালু রাষ্ট্রীয় ‘ম্যাক্স’ অ্যাপ

আইন লঙ্ঘনের অভিযোগে বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পুতিন প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews