1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬

  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

বাংলাদেশে নতুন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে বিএনপি?
প্রায় ১৭ বছর পর সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে বাংলাদেশের মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২ আসনে, জামায়াতের ইসলামী জোট ৭৭, স্বতন্ত্র ৭ অন্যান্যরা ১ আসনে জয়ী হয়েছে। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এর মাধ্যমে প্রায় দুই দশক পর ফের রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে দলটি।

রয়টার্সের প্রতিবেদন/ ভোটের মাঠে কেন দাপট দেখাতে পারলো না এনসিপি?
বাংলাদেশে জেন-জি অভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ৩০০ আসনের সংসদে মাত্র ছয়টি আসন পেয়েছে যুবনির্ভর দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের এই ফলাফলে রাজপথের শক্তিকে ভোটে রূপান্তর করার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে।

নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় এই অভিনন্দন জানায় সংস্থাটি। পাশাপাশি, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে তারা।

সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, জাতিসংঘ সংঘাত নিরসনে ‌কার্যত কোনো ভূমিকা পালন করেনি। একই সঙ্গে তিনি বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হচ্ছেন কে?
ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তীকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিতে পারে নয়াদিল্লি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ভারতে সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, স্টল ভাঙচুর
ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা ও বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী খাবারের স্টল ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চার (বিজেওয়াইএম) কর্মীদের বিরুদ্ধে।

নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনতে বিশাল সমাবেশ
নেপাল যখন ধীরে ধীরে জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক সে সময় দেশটির সাবেক রাজা জ্ঞানেন্দ্রর পক্ষে রাজতন্ত্রপন্থিদের বিরাট সমাবেশ দেখা গেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী কাঠমান্ডুতে হাজারো সমর্থক তিন মাস পর দেশে ফেরা জ্ঞানেন্দ্রকে স্বাগত জানাতে ছুটে যান।

ইরানে সপ্তাহব্যাপী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হামলার নির্দেশ দেন তাহলে ইরানের বিরুদ্ধে সপ্তাহব্যাপী অভিযান অব্যাহত রাখতে মার্কিন সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। ফলে দেশ দুটির মধ্যে আগের তুলনায় অনেক বেশি গুরুতর সংঘাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নাভালনিকে ব্যাঙের বিষে হত্যা করেছে রাশিয়া, দাবি যুক্তরাজ্যসহ ৫ দেশের
রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে দুই বছর আগে রুশ রাষ্ট্রই ‘ডার্ট ফ্রগ’–এর বিষ প্রয়োগ করে হত্যা করেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যসহ পাঁচ দেশ। বহুজাতিক গোয়েন্দা সংস্থার যৌথ অনুসন্ধানের ভিত্তিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইডেন ও নেদারল্যান্ডস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

প্লেনে রাখা চিরকুটে লেখা ‘বোমা আছে’, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক
কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি বিমান থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে চালানো হয় তল্লাশি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews