1. admin@thedailypadma.com : admin :
মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন এহসানুল হক মিলন - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন এহসানুল হক মিলন

  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৩ Time View

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আ ন ম এহসানুল হক মিলনের ছোট ভাই আ ফ ম মাহমুদুল হক (শিফন)  এ তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে আবু নসর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট। এখানে ১১০টি ভোটকেন্দ্রের সবগুলো ঘোষণা করা হয়েছে।

এদিকে, আজ সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ অনুষ্ঠান হয়। শুরুতেই শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।

শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews