1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ভাষা শহীদদের কবর জিয়ারত করেছেন বিরোধীদলীয় প্রধান ডা. শফিকুর রহমান

  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৩ Time View

অমর একুশে ফেব্রুয়ারির রাতে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেছেন বিরোধীদলীয় প্রধান ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তিনি আজিমপুর কবরস্থানে যান। সেখানে ভাষা আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকর্মীদের সামনে ডা. শফিকুর রহমান বলেন, ‘আজকে স্মৃতিময় একুশে ফেব্রুয়ারি। এদিন ভাষার জন্য। যারা ভাষার জন্য শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করি।’

তিনি আরও বলেন, ‘এই আজিমপুর গোরস্থানে তিনজন ভাষাসৈনিকের দাফন সম্পন্ন হয়েছে। আমরা সেই তিন শহীদসহ এখানের সকল মৃতের জন্য দোয়া করেছি।’

এর আগে, রাত ১২টা ১ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছেন জামায়াত আমিরের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এরপর ১২টা ১০ মিনিটের দিকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. শফিকুর রহমান।

উপস্থিত ছিলেন সংসদে বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এটিএম আজহারসহ জোটের অন্যান্য নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews