1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫

  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

ভারত-ইসরায়েলের মধ্যে ১৭ চুক্তি সই

ভারত ও ইসরায়েল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারত্ব পর্যায়ে উন্নীত করেছে এবং ১৭টি চুক্তি সই করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের পর এ ঘোষণা আসে। ইসরায়েলি প্রধানমন্ত্রী এ সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও আবেগঘন বলে অভিহিত করেন।

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনায় অগ্রগতি, বিশ্ববাজারে তেলের দাম কমলো

মার্কিন অপরিশোধিত তেলের মজুত বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববাজারে তেলের দাম কমেছে।

২০২৫ সালে ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ: জাতিসংঘ

বিশ্বজুড়ে অভিবাসন পথে ২০২৫ সালে অন্তত ৭ হাজার ৬৬৭ জন নিহত বা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

এপস্টেইন বিতর্কে পদত্যাগ করলেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বোরগে ব্রেন্ডের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

কাজের ভিসা দেওয়া ১৯ শতাংশ কমিয়েছে যুক্তরাজ্য

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এক বছরে কাজের ভিসা দেওয়া আগের বছরের তুলনায় ১৯ শতাংশ কমিয়েছে যুক্তরাজ্য। সরকারি প্রকাশিত তথ্যে এ তথ্য জানা গেছে। কঠোর ভিসা নীতির প্রভাবেই এই হ্রাস ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতে অস্বাভাবিক গরমের আশঙ্কা, ঝুঁকিতে শস্য উৎপাদন

ভারতে চলতি বছরের মার্চ মাসে অস্বাভাবিকভাবে তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে আবহাওয়া দপ্তরের সূত্র জানিয়েছে। দেশটির প্রধান গম ও সরিষা উৎপাদনকারী রাজ্যগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা ফলনে প্রভাব ফেলতে পারে।

ইসরায়েলে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ২১ সেনা সদস্যসহ আহত ৩৭

দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন স্থানে একই দিনে পৃথক তিনটি বাস দুর্ঘটনায় মোট ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর সদস্যরাও রয়েছেন।

এপস্টেইন বিতর্কে জড়ানো ‘বড় ভুল’ বলে ‘ক্ষমা’ চাইলেন বিল গেটস

আধুনিক যুগের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিষয়ে ক্ষমা চেয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এমন বিষয়ে বিল গেটসের নাম আশায় দাতব্য সংস্থা গেটস ফাউন্ডেশনের কর্মীদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন।

বাণিজ্য সমঝোতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে বিরল খনিজের সংকট চরমে

বাণিজ্য উত্তেজনা কিছুটা কমলেও যুক্তরাষ্ট্রের মহাকাশ ও সেমিকন্ডাক্টর খাতে বিরল খনিজের (রেয়ার আর্থ) সংকট আরও বাড়ছে বলে শিল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কয়েক সপ্তাহ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেইজিংয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। এই ইস্যুটি সেখানে আলোচনায় উঠতে পারে।

ইসরায়েল আগে হামলা চালালে সামরিক অভিযানের সুযোগ পাবে যুক্তরাষ্ট্র

ইসরায়েল যদি ইরানের ওপর প্রথমে হামলা চালালে তা যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিকভাবে বেশ সুবিধাজনক হবে। এমন অবস্থার সৃষ্টি হলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের পক্ষে জনসমর্থন অর্জন করা সহজ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews