1. admin@thedailypadma.com : admin :
ইসরায়েল সরকার হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে, বাঙ্কারেই অনেকে নিহত - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

ইসরায়েল সরকার হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে, বাঙ্কারেই অনেকে নিহত

  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১১৯ Time View

ইরানের সাম্প্রতিক পাল্টা হামলার পর ইসরায়েল সরকার হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে এবং হাসপাতালগুলোতে প্রবেশ সীমিত করেছে এমন দাবি করেছেন ভারতীয় সাংবাদিক ব্রজ মোহন সিং। ইসরায়েল সফর শেষে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সরকার যেসব জায়গাকে নিরাপদ বলে উল্লেখ করেছে, সেখানেও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সংবাদমাধ্যম দ্য কারেন্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ব্রজ মোহন সিং বলেন, কখনও কখনও ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সাইরেন বাজানোর আগেই আঘাত হানে। বারবার নিরাপদ বলা হলেও বাঙ্কারের ভেতরেই অনেক ইসরায়েলি নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, সরকার আপনাকে কিছুই জানাবে না। যেখানে মরদেহ রয়েছে, সেই হাসপাতালগুলোতে যাওয়ার অনুমতিও দেওয়া হয় না। কোনো ঘটনা ঘটলে সেটি ঠিক কোথায় ঘটেছে, সেটিও আমরা অনেক সময় জানতে পারি না।

সাংবাদিক সিংয়ের অভিযোগ, ইরানের হামলায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার চিত্র ধারণেও বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের কভারেজ সীমিত করা হয়েছে।

তবে এ বিষয়ে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত হতাহতের তথ্য প্রকাশ করেনি এবং সাংবাদিকের এই দাবির ব্যাপারেও কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ওই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন বলে দাবি করা হয়। অভিযানের লক্ষ্য ছিল ইরানের সামরিক অবকাঠামো ও নেতৃত্বকে দুর্বল করা।

এর জবাবে ইসরায়েলি ভূখণ্ড এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন হাজারো মানুষ। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় কয়েকটি দেশে বেসামরিক নাগরিক ও সামরিক সদস্য নিহত হয়েছেন।

এ সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতেও নৌ চলাচল ব্যাহত হয়েছে। ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, প্রণালীটি খোলা থাকবে, তবে মার্কিন ও ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।

এ পরিস্থিতির প্রভাব পড়েছে পাকিস্তানেও। বৈশ্বিক তেলের দাম বেড়ে যাওয়ায় দেশটির সরকার প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম ৫৫ রুপি বাড়িয়েছে। নতুন দামে পেট্রোলের মূল্য দাঁড়িয়েছে ৩২১ দশমিক ১৭ রুপি এবং ডিজেলের দাম হয়েছে ৩৩৫ দশমিক ৮৬ রুপি।

সামাজিকমাধ্যম এক্স-এ ভিডিওটি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews