1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ১২ মার্চ ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

এক নজরে বিশ্ব সংবাদ: ১২ মার্চ ২০২৬

  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১১৮ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

ইরান সরকার পতনের ঝুঁকিতে নেই: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন

প্রায় দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা বোমা হামলার পরও ইরান সরকার পতনের ঝুঁকিতে নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। এমনকি, একাধিক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে একই তথ্য উঠে এসেছে। বিষয়টি সম্পর্কে জানে এমন তিনটি সূত্র এই তথ্য জানিয়েছে।

যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করার ক্ষেত্রে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনটি শর্ত তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে, ইরানের অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান ও ভবিষ্যতে হামলা রোধে আন্তর্জাতিক নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকতে হবে।

জাতিসংঘে রুশ প্রস্তাব পাস না হওয়ায় ‘হতাশা ও দুঃখ’ প্রকাশ চীনের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে তথা ইরানের ওপর ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় নিহতদের স্মরণে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়া। রুশ সেই প্রস্তাব গ্রহণে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। নিরাপত্তা বিভাগের এই ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছে চীন।

ইরানি হ্যাকারদের সাইবার হামলায় বিপর্যস্ত মার্কিন মেডিকেল প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রের একটি বড় মেডিকেল যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে ইরানপন্থি একটি হ্যাকারদের একটি গ্রুপ। ওই মেডিকেল প্রতিষ্ঠানটির নাম স্ট্রাইকার কর্পোরেশন বলে জানা গেছে। এই সাইবার হামলার ফলে প্রতিষ্ঠানটির বৈশ্বিক সাপ্লাই নেটওয়ার্কে বড় ধরনের বিঘ্নতার সৃষ্টি হয়েছে।

জ্বালানি সংকটের কারণে এশিয়াজুড়ে জরুরি পদক্ষেপ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কারণে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে জ্বালানি তেলের ওপর। কারণ মধ্যপ্রাচ্য থেকে এশিয়ার দেশগুলো প্রায় ৬০ শতাংশ তেল আমদানি করে। ফলে জ্বালানির দাম দ্রুত বাড়তে থাকায় বিভিন্ন দেশ জরুরি পদক্ষেপ নিতে শুরু করেছে।

ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের ভেতরে এখন পর্যন্ত ৫ হাজার ৫০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১১ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এমনটাই জানিয়েছেন।

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ সক্ষমতা কমেছে

ইরানের সাম্প্রতিক হামলায় ইসরায়েলের রাডার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শনাক্ত করার সক্ষমতায় বিঘ্ন ঘটছে।

ইরানের ক্ষেপণাস্ত্র-পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করবে উত্তর কোরিয়া?

উত্তর কোরিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করেছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে মার্কিন-ইসরায়েলি মিত্রদের পার হতে দেব না: ইরান

তেল পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বা সাম্প্রতিক হামলায় জড়িত কোনো দেশকে এই প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছে ইরান।

স্কুলে হামলার দায় যুক্তরাষ্ট্রের, ‘ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ’ বলছে ইরান

মার্কিন প্রাথমিক সামরিক তদন্তে দেখা গেছে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মিনাবের শাহজারাহ তায়্যিবাহ স্কুলে চালানো টমাহক ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর এই হামলায় অন্তত ১৬৮ জন শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি বন্ধ করতে হবে: মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলো হামলার লক্ষ্যবস্তু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews