1. admin@thedailypadma.com : admin :
কুদস-দিবস পালন করেই ইসরাইলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, জ্বলছে ইসরায়েল - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

কুদস-দিবস পালন করেই ইসরাইলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, জ্বলছে ইসরায়েল

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১২৯ Time View

কুদস-দিবস পালন করেই ইসরাইলে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। প্রতিশোধমূলক আক্রমণের অংশ হিসেবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ইসরাইলের রাজধানী তেল আবিবের আকাশে বহু আলো দেখা যায়, যেন তারার বিশাল বহর উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিতে গিয়ে আছড়ে পড়ছিল। এর কিছুক্ষণ পরই তেল আবিবের বেশ কয়েকটি এলাকা থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে ও ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যায়। একই সঙ্গে অনবরত বাজছিল সাইরেন।

শুক্রবার (১৩ মার্চ) রাতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরাইলের একটি রাস্তার পাশে ধোঁয়া ও আগুনের কুণ্ডলি উঠতে দেখা গেছে। প্রথম উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, যেখানে দেখা যায় একটি গুদামঘরে আঘাত হেনেছে। তবে সেটি কীসের গুদাম ঘর এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে তা-ও প্রকাশ করা হয়নি।

এর আগে শুক্রবার রাতে সাইরেনের শব্দের মাঝেই তেল আবিবের রাতের আকাশ মিসাইলের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে গণহত্যাকারী ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরু হওয়ার পর এটি অন্যতম রাত ছিল, যখন বহু ক্ষেপণাস্ত্র ইসরাইলে গিয়ে আঘাত হানে।

বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নতুন এক মোড় নিতে পারে। বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছে আন্তর্জাতিক মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews