1. admin@thedailypadma.com : admin :
সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০২ Time View
পবিত্র শাওয়াল মাসের চাঁদ আজ কোথাও দেখা যায়নি বলে জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। ফলে দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামী শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখার জন্য পর্যবেক্ষণ করা হলেও কোথাও শাওয়ালের চাঁদের দেখা মেলেনি। এর পরিপ্রেক্ষিতে রমজানের ৩০তম দিন পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ অনুযায়ী, দেশটিতে আগামীকাল রমজানের শেষ দিন হিসেবে পালিত হবে এবং পরদিন শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
এর আগে,পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও সিঙ্গাপুর। তবে দুই দেশে ভিন্ন দিনে ঈদ উদযাপন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তুরস্কে ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। দেশটি জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। খবর গালফ নিউজের।
অন্যদিকে সিঙ্গাপুর জানিয়েছে, সেখানে শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে। দেশটির কর্তৃপক্ষের মতে, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বৃহস্পতিবার তাদের আকাশে শাওয়ালের চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews