1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ মার্চ ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ মার্চ ২০২৬

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১০৭ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ
সৌদি আরবে বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে সেখানে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (২০ মার্চ)। মধ্যপ্রাচ্যের দেশটিতে এবার ৩০ রোজা পূরণ করেই শেষ হবে পবিত্র রমজান মাস।

ঈদে মধ্যপ্রাচ্যের কোন দেশে কতদিন ছুটি?
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের সরকারি ও বেসরকারি খাতের কর্মচারীদের জন্য দীর্ঘ ছুটির ঘোষণা দিয়েছে। যদিও অনেক দেশে এখনো চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি, তবে আগেভাগেই ছুটির তালিকা প্রকাশ করায় বাসিন্দারা উৎসবের প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পাচ্ছেন।

ইরান যুদ্ধে বিশ্বজুড়ে যেভাবে খাদ্য সংকট দেখা দিতে পারে
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি এখন দ্বিমুখী সংকটের মুখে। গত ২ মার্চ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাবারি ঘোষণা করেন, হরমুজ প্রণালি বন্ধ করা হয়েছে। এই নৌপথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়। এই ঘোষণার পর তেলের দাম একলাফে ১০০ ডলার প্রতি ব্যারেল ছাড়িয়ে যায়।

সস্তা ড্রোনে বদলে যাচ্ছে আকাশযুদ্ধ, চ্যালেঞ্জের মুখে ব্যয়বহুল অস্ত্র
দশকের পর দশক ধরে আকাশে সামরিক আধিপত্য ছিল মূলত ধনী দেশগুলোর হাতে, যারা উন্নত যুদ্ধবিমান ও সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণে বিপুল অর্থ ব্যয় করতে সক্ষম। তবে কার্যকরী হামলা করতে সক্ষম কিন্তু ‘সস্তা’ ড্রোন সেই আধিপত্যে ধীরে ধীরে ভাঙন ধরাচ্ছে এবং ছোট ও কম সমৃদ্ধ দেশগুলোকে আরও বেশি ক্ষতি করার সক্ষমতা দিচ্ছে।

যুদ্ধের মধ্যে রুশ তেল কিনতে এশিয়ায় কাড়াকাড়ি
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় ভয়াবহ সংকটে পড়েছে বিশ্ব। বিশেষ করে, এশীয় দেশগুলোর মধ্যে তেলের জন্য হাহাকার শুরু হয়েছে। এ অবস্থায় রাশিয়ার তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার সুযোগ নিয়ে ভারত-চীনের মতো দেশগুলো রীতিমতো রুশ তেল মজুতের প্রতিযোগিতায় নেমেছে।

হরমুজে লুকানো ইরানের ‘ক্ষেপণাস্ত্র নগরী’, প্রকৃতির মাঝে সামরিক বিস্ময়
হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপের জটিল লবণগুহা ও পান্না-সবুজ ম্যানগ্রোভ অরণ্যের নিচে লুকিয়ে আছে এক ভিন্ন ধরনের স্থাপত্য। একসময় এই ‘ওপেন-এয়ার জিওলজিক্যাল মিউজিয়ামের’ অদ্ভুত শিলাগঠন দেখতে পর্যটকদের ভিড় জমতো। কিন্তু এখন বিশ্বজুড়ে দৃষ্টি নিবদ্ধ রয়েছে প্রবালের নিচে লুকিয়ে থাকা ইরানের ‘ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীর’ দিকে।

এবার ইরানের গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের
এবার ইরানের গোয়েন্দামন্ত্রী এসমাইল খাতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার (১৮ মার্চ) এ দাবি করেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেহরান।

ইরান যুদ্ধে উভয় সংকটে যুক্তরাষ্ট্রের এশীয় মিত্ররা
ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে এশীয় মিত্রদের ওপর সামরিক ও আর্থিক চাপ বাড়াতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ সচল রাখতে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোকে যুদ্ধজাহাজ ও সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছেন দিয়েছেন তিনি। ট্রাম্পের এই আকস্মিক আহ্বানে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সমীকরণ চরম ঝুঁকির মুখে পড়েছে।

ইসরায়েল কেন ইরানের শীর্ষ নেতাদের সরিয়ে দিতে চায়?
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের একের পর এক পতনে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি ইরানের ‘ডি ফ্যাক্টো’ নেতা আলী লারিজানি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর শীর্ষ কমান্ডারদের হত্যার ঘটনাকে ইসরায়েল তাদের গোয়েন্দা ও সামরিক সক্ষমতার এক বিশাল বিজয় হিসেবে উদযাপন করছে। তবে এই ‘নিধন’ কৌশল দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে, তা নিয়ে খোদ ইসরায়েলি বিশ্লেষকদের মধ্যেই গভীর সংশয় রয়েছে।

‘মুসলিম বিশ্ব’ কেন ইরানের পাশে নেই?
দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই কমবেশি আক্রান্ত হলেও মুসলিম বিশ্বের অন্য দেশগুলো পরিস্থিতি কেবল চেয়ে চেয়ে দেখছে বলেই মনে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews