1. admin@thedailypadma.com : admin :
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বার্তা দিলেন ভারতের হাইকমিশনার - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বার্তা দিলেন ভারতের হাইকমিশনার

  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১১০ Time View

এবারের ঈদ বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন ধারা উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

শনিবার (২১ মার্চ) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে কূটনৈতিকদের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ আশা প্রকাশ করেন।

প্রণয় ভার্মা বলেন, ঈদ এমনই একটা উৎসব, যেখানে আমাদের সবাইকে কাছে নিয়ে আসে। এ উৎসব সবাইকে কাছে আসার সেতুবন্ধ তৈরি করে। আমি আশা করি, এ ঈদ ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের নতুন ধারা উন্মোচন করবে। আমাদের মানুষদের মধ্যে সংযোগ আরও বাড়বে।

শনিবার ভারতীয় হাইকমিশনারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews