1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ২১ মার্চ ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ

এক নজরে বিশ্ব সংবাদ: ২১ মার্চ ২০২৬

  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১০৭ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

যুদ্ধ-উচ্ছেদে ম্লান মধ্যপ্রাচ্যের ঈদ আনন্দ
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ ও ব্যাপক বাস্তুচ্যুতির কারণে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ যেন ম্লান হয়ে গেছে। নিরাপত্তাহীনতা, দারিদ্র্য আর অনিশ্চয়তার মধ্যে উৎসব উদযাপন যেন অনেকের কাছেই বিলাসিতায় পরিণত হয়েছে।

হঠাৎ নরম সুর ট্রাম্পের, ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত
ইরান যুদ্ধ নিয়ে হঠাৎ সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান ‘সামরিক অভিযান’ গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন তিনি।

হরমুজ প্রণালিতে ‘সেফ প্যাসেজ’ দিতে প্রস্তুত ইরান, শিথিল হচ্ছে অবরোধ
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নির্দিষ্ট কিছু দেশের জন্য ‘সেফ প্যাসেজ’ বা নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, এই জলপথটি পুরোপুরি বন্ধ নয়, বরং শুধু ইরানের ‘শত্রু দেশগুলোর’ জন্য এটি অবরুদ্ধ থাকবে।

ইরানের অবরোধ ভেঙে হরমুজ প্রণালি সচল করতে একজোট ২২ দেশ
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে ২২টি দেশ। জলপথটিতে ইরানি অবরোধের নিন্দা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো।

ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র
বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় ইরানি তেল পরিবহনের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে সমুদ্রে অবস্থানরত জাহাজে থাকা ইরানি তেল কেনার অনুমোদন দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

৪০০০ কিলোমিটার দূরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা কীসের ইঙ্গিত?
ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গর্সিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে ইরান। যদিও হামলাটি ব্যর্থ হয়েছে, তবুও এর কৌশলগত গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সন্ত্রাসবাদ সূচকে শীর্ষে পাকিস্তান, দশে ইসরায়েল, ভারত-বাংলাদেশ কততম?
২০২৬ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। এই তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছে ইসরায়েল। কাছাকাছি রয়েছে ভারতও।

ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজত দিলেন কলকাতার আদালত
বাংলাদেশে শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত। এ সময়ের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। আগামী ৩ এপ্রিল তাকে আবার আদালতে তোলা হবে।

ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ফের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চলমান যুদ্ধের মধ্যে এই হামলা উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিরিয়ায় ইসরায়েলের হামলা, সৌদি-তুরস্কের কঠোর প্রতিক্রিয়া
সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ এই হামলাকে ‘আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করে এর বিরুদ্ধে বিশ্বসম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। আর এই আহ্বানে একাত্মতা প্রকাশ করেছে তুরস্ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews