1. admin@thedailypadma.com : admin :
চুক্তির জন্য ইরানকে ‘খুব কঠিন’ ছয়টি শর্ত দিলেন ট্রাম্প - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

চুক্তির জন্য ইরানকে ‘খুব কঠিন’ ছয়টি শর্ত দিলেন ট্রাম্প

  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১০৫ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য ইরান চুক্তির জন্য ছয়টি প্রধান শর্ত নির্ধারণ করেছেন। চলমান উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন নতুন করে শান্তি প্রক্রিয়ার পথ খুঁজছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

প্রতিবেদনে বলা হয়, এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা শুরু হয়নি। তবে মিসর, কাতার ও যুক্তরাজ্য মধ্যস্থতাকারী হিসেবে বার্তা আদান-প্রদান করছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, ইরানের কাছে যেসব শর্ত দেওয়া হয়েছে, সেগুলো হলো—

  • ৫ বছরের জন্য ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করা
  • ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা
  • নাতানজ, ইসফাহান ও ফোরদো পারমাণবিক স্থাপনা বন্ধ করা
  • পারমাণবিক কর্মসূচিতে কঠোর আন্তর্জাতিক নজরদারি মেনে নেওয়া
  • আঞ্চলিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ১,০০০-এ সীমাবদ্ধ রাখা
  • হিজবুল্লাহ, হুতি ও হামাসের মতো গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা

আলোচনার মূল ইস্যু

সম্ভাব্য চুক্তিতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত এবং দীর্ঘমেয়াদি পারমাণবিক ও আঞ্চলিক প্রভাব— এগুলোই গুরুত্ব পাচ্ছে।

অন্যদিকে ইরান জানিয়েছে, তারা আলোচনায় আগ্রহী হলেও শর্তগুলো ‘খুব কঠিন’। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগে হামলা বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে আক্রমণ না করার নিশ্চয়তা দিতে হবে।

বিশ্লেষকদের মতে, কঠোর এই শর্তগুলোর কারণে দ্রুত কোনো সমঝোতা হওয়া কঠিন হতে পারে। তথ্যসূত্র : শাফাক নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews