1. admin@thedailypadma.com : admin :
ইসরায়েলজুড়ে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, হিমশিম খাচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

ইসরায়েলজুড়ে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, হিমশিম খাচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১০৪ Time View
ইসরায়েলজুড়ে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এতে জেরুজালেম ও মধ্য ইসরায়েলসহ দক্ষিণ ইসরায়েলে একাধিক সতর্ক সংকেত জারি করা হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করলেও ইরানি ক্ষেপণাস্ত্র রুখতে সেসব হিমশিম খাচ্ছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার রাত থেকে শুরু হওয়া নতুন হামলা বেশ তীব্র ছিল। বিভিন্ন এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার খবরে কর্তৃপক্ষ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ইসরায়েলের বিভিন্ন জায়গা থেকে আসছে বিস্ফোরণের খবর। ধারণা করা হচ্ছে, হামলায় ইরান ‘ক্লাস্টার’ বা গুচ্ছ-বোমা ব্যবহার করেছে। এগুলো থেকে ছোট ছোট বহু বোমা ছড়িয়ে পড়ে। ইসরায়েলের অন্তত আটটি স্থানে এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ক্ষয়ক্ষতির ভিডিও ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা আতঙ্কে এলাকা ছাড়ছেন। অনেকে পাশের বাংকারে আশ্রয় নিয়েছেন। কিন্তু তাতেও নিরাপদ বোধ করছেন না তারা।

এদিকে হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়ে বলেন, সেসব ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে যুক্তরাষ্ট্র ব্যাপক সফলতার দাবিও করেন তিনি। এছাড়া যুদ্ধের বিষয়ে সংবাদমাধ্যমের খবর প্রকাশের ধরনের সমালোচনা করেন বেসেন্ট। তার মতে, মার্কিন কর্মকর্তারা আসলে কী করছেন, সে বিষয়ে মার্কিনিদের কাছে ‘সঠিক চিত্র’ তুলে ধরা হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews